গোধরাকাণ্ডে ১১জনের মৃত্যুর সাজা কমাল উচ্চ আদালত, ভোটের আগে সুবিধা কাদের

গোধরা কাণ্ডে নতুন সাজা ঘোষণা করল গুজরাত হাইকোর্ট।

গোধরা কাণ্ডে নতুন সাজা ঘোষণা করল গুজরাত হাইকোর্ট। ১১ জন মৃত্যুদণ্ডপ্রাপ্তের সাজা কমিয়ে যাবজ্জীবন করে দেওয়া হয়েছে। গোধরার জ্বলন্ত ট্রেনের ঘটনায় বাকী সাজাপ্রাপ্তদের মতো এদেরও জেল খাটতে হবে।

গোধরা কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১জনের মৃত্যুর সাজা কমাল আদালত

গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল ২৮ ফেব্রুয়ারি ২০০২ সালে। করসেবকদের একটি দল অযোধ্যা থেকে ফিরছিল। গোধরা রেল স্টেশনে সবরমতী এক্সপ্রেসের কামরায় আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় ৫৯ জন প্রাণ হারান। তারপরে টানা ২ মাস সারা রাজ্যে দাঙ্গা চলেছিল।

সেই মামলায় সিট-এর আদালত ১১ জনকে মৃত্যুদণ্ড ও ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০১১ সালের সেই রায় ঘোষণায় ট্রায়াল কোর্ট ৬৩ জনকে নির্দোষ ঘোষণা করে।

বিশেষ আদালতের তরফে যে ২০জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল তার বদলে আদালতে সর্বোচ্চ সাজা দাবি করে গুজরাত সরকার। পাশাপাশি যে ৬৩ জনকে নির্দোষ বলে ঘোষণা করা হয়েছিল সেই রায়ের বিরুদ্ধেও উচ্চ আদালতে আবেদন করা হয়।

তবে এদিন আদালতের রায়ের ফলে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ১১জনকেও এবার সাজা কমিয়ে যাবজ্জীবন করে দেওয়া হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+