পুনেতে ‘গিলান বারে সিনড্রোম’-এর থাবা, একই দিনে আক্রান্ত ৩৫, অন্যদিকে ম্যাঙ্গালুরুতে মাথাচাড়া দিল ‘মাঙ্কিপক্স’

বেশ কয়েকদিন ধরেই অজানা জ্বরে আতঙ্ক ছড়িয়েছে কাশ্মীর জুড়ে। বহু মানুষ ইতিমধ্যেই সেই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমনকি তিনটি পরিবারে ১৭ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। উপত্যকা জুড়ে যখন এই অজানা জ্বর থাবা বসিয়েছে জোরাল ভাবে, তখন দেশের আরও দুই প্রান্তে বিরল রোগ হানা দিয়েছে।

পুনেতে বিরল স্নায়ু রোগে আক্রান্ত বহু মানুষ। আবার ম্যাঙ্গালুরুতে প্রথম মাঙ্কিপক্সের কেস পাওয়া গেল। আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। স্বাভাবিক ভাবেই দেশজুড়ে এই চিত্র আতঙ্ক ছড়াচ্ছে অন্যান্যদের মনেও।

hospital

যা জানা যাচ্ছে, পুনেতে বিরল স্নায়ুরোগে আক্রান্ত ৫৯ জন বাসিন্দা। যার মধ্যে একদিনেই আক্রান্ত ৩৫। এই স্নায়ুরোগের নাম 'গিলান বারে সিনড্রোম' (Guillain Barre Syndrome)। এঁদের মধ্যে এখনও পর্যন্ত ১২ জনকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ২০ জন মহিলা বলে জানা গিয়েছে।

জনস্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে পুনে গ্রামীণ এলাকা থেকে ৩৩ জন, পুনে থেকে ১১ জন এবং পিম্পরি-চিঞ্চওয়াড় পৌর এলাকা থেকে ১২ জন রয়েছেন। পার্শ্ববর্তী জেলা থেকে আসা তিনজন রোগীও পুনেতে চিকিৎসাধীন রয়েছেন।

পুনে পৌরসভার স্বাস্থ্যপ্রধান ডাঃ নিনা বোরডে এই বিষয়ে জানান, "বেশিরভাগ রোগীই সাম্প্রতিক সময় বাইরের খাবার বা জল খেয়েছেন। তারা পেটের সমস্যার কথা জানিয়েছে। শরীর খুব দুর্বলও রয়েছে তাঁদের। যা জিবিএসের সাধারণ একটি লক্ষণ"।

যা জানা যাচ্ছে, পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়, নান্দেড়গাঁও, নান্দোশি, কির্কিটওয়াড়ি, ধায়ারি এবং খড়কওয়াসলার বাসিন্দাদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে জিবিএস-এর কোনও লক্ষণ যদি কারোর মধ্যে দেখা যায়, তাহলে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।

অন্যদিকে, যখন পুনেতে ভয় ধরাচ্ছে জিবি সিনড্রোম, তখন ম্যাঙ্গালুরুতে চিন্তা বাড়াল মাঙ্কিপক্স। কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে একটিই মাঙ্কিপক্সের কেস এই মুহুর্তে পাওয়া গিয়েছে। যা জানা যাচ্ছে, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি দুবাই থেকে ম্যাঙ্গালুরুতে এসেছেন। আর এখানে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। তাঁর প্রাথমিক লক্ষ্যণে চিকিৎসকরা সন্দেহ করছে তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত।

রাজ্যের স্বাস্থ্য বিভাগ তার নমুনা পরীক্ষার জন্য বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালের তরফে বলা হচ্ছে, প্রাথমিক লক্ষ্যণগুলি মাঙ্কিপক্স ভাইরাসের সাথে মিলে গিয়েছে। তাতেই একপ্রকার চিকিৎসক নিশ্চিত হয়ে টেস্ট করাতে দেন। রিপোর্ট আসার অপেক্ষা করছেন চিকিৎসকরা। চূড়ান্ত রিপোর্ট আসার পরই রাজ্য সরকার আনুষ্ঠানিক ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। তবে আপাতত, এই খবর সামনে আসতেই চিন্তা বেড়েছে ম্যাঙ্গালুরু জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+