আজব কাণ্ড, বিয়ের ভোজ খেতে গিয়ে থালা-বাসন ধুয়ে ঘরে খালি পেটেই বাড়ি ফিরলেন অতিথিরা
আজব কাণ্ড, বিয়ের ভোজ খেতে গিয়ে থালা-বাসন ধুয়ে ঘরে খালি পেটেই বাড়ি ফিরলেন অতিথিরা
ভাল ভাল শাড়ি জামা পড়ে বিেয় বাড়িতে গিয়ে যদি থালাবাসন মাজতে হয় তাহলে কী অবস্থা হবে কল্পনা করে দেখেছেন কখনও। ভাবতেই পেটে মোচড় দিয়ে উঠবে। কিন্তু বাস্তবেই এমন কাণ্ড ঘটেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে বিয়েবাড়ির ভোজ খেতে গিয়ে অতিথিদেরই থালাবাসন মাজতে হল। খাবার তো জুটলই না। উল্টে সাজগোজ ভাল জামাকাপড় সব বরবাদ। বাড়তি শোক গিফট।

বিয়ে বাড়ি ভাড়া করে পকেট ফাঁকা
সারা জীবনের অর্থ সঞ্চয় করে সন্তানের বিয়ে দেয় বাবা-মা। শাড়ি, গয়না, আসবাব, খাবার দাবার কোনওকিছুতে কমতি রাখতে চান না তাঁরা। অনেকেই জাঁকজমকের বিয়ে পছন্দ করেন। সেরকমই এক বিয়ের কাণ্ড প্রকাশ্যে এসেছে। যেখানে বিয়ে বাড়ি ভাড়া করতে গিয়েই পকেট শূন্য হয়ে গিয়েছিল বর কনের। সকলে মনে রাখবেন ভেবেই বিপুল টাকা খরচ করে বিয়ে বাড়ি ভাড়া করেছিলেন তাঁরা। কনের পোশাক আর বিয়ে বাড়িতেই সব টাকা বেরিয়ে গিয়েছিল।

খাবার নেই অতিথিদের
বিয়ে বাড়িতে ক্ষমতার তুলনায় বেশি লোকজনকে নেমতন্নকরে ফেলেছিলেন তাঁরা। কাজেই বিয়ের দিন ঘটল চরম অব্যবস্থা। অর্ধেকের বেশি লোক না খেয়েই ফিরে গেল। খাবার টেবিলে চেয়ার নিয়ে চলল মিউজিকাল চেয়ার। অনেকে খালি প্লেট হাতেই দাঁড়িয়ে রইলেন খাবার আর তাঁদের পাতে পড়ল না। কেবল গন্ধ শুঁকেই বিয়ে বাড়ি থেকে বিদায় নিতে হল।

বিয়ে বাড়িতে বাসন মাজা
বিয়ে বাড়ি ভাড়া করে আর কনের পোশােক এত টাকা খরচ করেছিলেন নবদম্পতি যে সেলফ ক্যাটারিং নিতে হয়েছিল তাঁদের। যার জেরে আমন্ত্রিততে অধিকাংশকেই বাসন মেজে ঘরে ফিরতে হল। সোশ্যাল মিডিয়ায় সেই বাসন মাজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন আমন্ত্রিতদের একজন। তিনি লিখেছেন কনে নিজে তাঁদের পথ দেখিয়ে রান্নাঘরে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁদের বলা হয় বাসন মেজে দিতে। ভাল জামা-কাপড় পড়ে ঘামতে ঘামতে সাবান জলে ভিজে বাসন মেজে খালি পেটে বাড়ি ফেরেন তাঁরা।

সেল্ফ ক্যাটারিং কী
সেল্ফ ক্যাটারিং হল এমন একটি ডিল যাতে অনুষ্ঠান শেষে সব বাসন মেজে ক্যাটারারকে বা হোটেল কর্তৃপক্ষকে ফেরত দিতে হয়। নইলে মোটা টাকা গচ্ছা যায়। অর্থাৎ যে টাকা তাঁরা জমা গিয়েছেন তাঁর সবটাই কেটে নেন ক্যাটারাররা। আর বাসন েমজে ফেরত দিলে কিছু টাকা ফেরত পাওয়া যায়।












Click it and Unblock the Notifications