রক্ষীর চেষ্টায় প্রকাশ্য দিবালোকে দিল্লির রাজপথে এটিএম লুঠের চেষ্টা বানচাল, ভাইরাল হল ভিডিও

প্রকাশ্য দিবালোকে এটিএম লুঠের চেষ্টা বানচাল করে দিলেন নিরাপত্তারক্ষী। ঘটনাটি ঘটেছে দিল্লির মাজরা দাবাস এলাকায়। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।

প্রকাশ্য দিবালোকে এটিএম লুঠের চেষ্টা বানচাল করে দিলেন নিরাপত্তারক্ষী। ঘটনাটি ঘটেছে দিল্লির মাজরা দাবাস এলাকায়। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।

প্রকাশ্য দিবালোকে দিল্লির রাজপথে এটিএম লুঠের চেষ্টা

দিল্লির মাজরা দাবাস এলাকায় বড় রাস্তার ওপর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম। সাটার অর্ধেক নামানো। বাইরে দাঁড়িয়ে রয়েছেন রক্ষী। হঠাৎই সামনে এসে দাঁড়াল একটি বাইক। এক আরোহী বাইক থেকে নেমেই রক্ষীকে মারধর শুরু করলেন। রক্ষীর পায়ে একটা গুলিও করা হয়। আরেক আরোহী এটিএমের ভিতরে পিস্তল তাক করে কাঁচের দরজায় লাথি মারলেন। এক যুবক বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তার দিকেও পিস্তল তাক করল দুই যুবক। কিন্তু আহত অবস্থাতেও এটিএম রক্ষীও দমবার পাত্র নন। তাঁর হাতেও রয়েছে বন্দুক। সেই নিয়েই টানাটানি শুরু হয় এক হামলাকারী এবং রক্ষীর মধ্যে। পরে এটিএম রক্ষীর হাত থেকে বন্দুক নিয়ে পালিয়ে যায় দুই হামলাকারী। যদিও হামলাকারীরা কোনও টাকাই লুঠ করতে পারেনি।

আবার হামলাকারীরা পিস্তল থেকে গুলি চালানোয় তাদের দিকে এগোতে পারেনি স্থানীয় জনতাও।

তবে হামলাকারীদের মারধরে আহত হয়েছেন রক্ষী দিলীপ তিওয়ারি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+