কটকে ফলুকনামা এক্সপ্রেসের গার্ড কোচ লাইনচ্যুত! বড় বিপদ থেকে রক্ষা

সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলুকনামা এক্সপ্রেসের গার্ড কোচ লাইনচ্যুত হল।

সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলুকনামা এক্সপ্রেসের গার্ড কোচ লাইনচ্যুত হল। এদিন কটকের কপিলাস রোডে বিকেল ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনায় কেউ হতাহত হননি। তবে কেন এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।

কটকে ফলুকনামা এক্সপ্রেসের গার্ড কোচ লাইনচ্যুত! বড় বিপদ থেকে রক্ষা

ঘটনার খবর জানার পরই রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে যান। একইভাবে নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেসের নয়টি কোচ মহারাষ্ট্রের তিতওয়ালায় লাইনচ্যুত হয়।

এর আগে ২৩ অগাস্ট দিল্লিমুখী কৈফিয়ত এক্সপ্রেসের ১০টি কোচ লাইনচ্যুত হয়। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের অওরাইয়ায়। তাতে শতাধিক মানুষ আহত হন।

তার আগে ১৯ অগাস্ট উতকল এক্সপ্রেস পুরী থেকে হরিদ্বার যাওয়ার সময় উত্তরপ্রদেশের মুজফফরনগরে লাইনচ্যুত হয়। তাতে ২৪ জন নিহত হয়। আহত হন ১৫৬ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+