নয়াদিল্লিতে দুর্ঘটনাগ্রস্ত জম্মু রাজধানী এক্সপ্রেস
ফের ট্রেন দুর্ঘটনা। ফের লাইনচ্যুত ট্রেন। নয়াদিল্লি রেলস্টেশনে লাইনচ্যুত জম্মু রাজধানী এক্সপ্রেসের গার্ডের কামরা। সকাল ছটা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। স্টেশনে ট্রেন ঢোকার সময়ই ঘটনাটি ঘটে
ফের ট্রেন দুর্ঘটনা। ফের লাইনচ্যুত ট্রেন। নয়াদিল্লি রেলস্টেশনে লাইনচ্যুত জম্মু রাজধানী এক্সপ্রেসের গার্ডের কামরা। সকাল ছটা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। স্টেশনে ট্রেন ঢোকার সময়ই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় হতাহতের কোনও কোনও খবর নেই।

৭ সেপ্টেম্বরের পর দেশে ফের ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটল। ওই দিন ৯ ঘণ্টার মধ্যে উত্তরপ্রদেশ, নয়াদিল্লি এবং মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা হয়। এই পরেই সুরেশ প্রভুকে রেলমন্ত্রীর পদ থেকে সরানো হয়। মোদী ক্যাবিনেটেও রদবদল হয়।












Click it and Unblock the Notifications