ফের কমল জিএসটি বাবদ আদায়ের হার, এবারের কারণ কী, জেনে নিন
নভেম্বর ফের কমল জিএসটি বাবদ আদায়ের হার। নভেম্বর মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে ৮০,৮০৮ কোটি টাকা। জুলাই মাসে লাগু হওয়ার পর নভেম্বরেই জিএসটি বাবদ আদায়ের হার সবথেকে কম হল।
নভেম্বর ফের কমল জিএসটি বাবদ আদায়ের হার। নভেম্বর মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে ৮০,৮০৮ কোটি টাকা। জুলাই মাসে লাগু হওয়ার পর নভেম্বরেই জিএসটি বাবদ আদায়ের হার সবথেকে কম হল।

বেশিরভাগ জিনিসের ওপর ট্যাক্সের হার কমিয়ে দেওয়ার ফলেই জিএসটি বাবদ কর আদায়ের পরিমাণ করেছে বলেই মনে করা হচ্ছে। গুয়াহাটিতে জিএসটি কাউন্সিলের ২৩তম বৈঠকের পর ২০০ টি জিনিসের ওপর থেকে করের পরিমাণ কমানো হয়েছিল।
২৫ ডিসেম্বর নভেম্বরের জিএসটি বাবদ আদায়ের পরিমাণ জানা গিয়েছে। এখনও পর্য়ন্ত ৯৯.০১ লক্ষ করদাতা এই নতুন নিয়মে অধীনে নিজেদের নথিভুক্ত করেছেন। এঁদের মধ্যে ৫৩.০৬ লক্ষ করদাতা নভেম্বরের রিটার্ন ফাইল করেছেন। বাকি ১৬.৬০ লক্ষ করদাতা প্রতি ত্রৈমাসিকে তাঁদের হিসেব দাখিল করে থাকেন।
২৭ নভেম্বরে পাওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরে জিএসটি বাবদ আদায়ের পরিমাণ ছিল ৮৩,৩৬৪ কোটি টাকা। ২৩ অক্টোবর পাওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে জিএসটি বাবদ আদায়ের পরিমাণ ছিল ৯২,১৫০ কোটি টাকা। ২৭ সেপ্টেম্বর পাওয়া তথ্য অনুযায়ী, অগাস্টে কর আদায়ের পরিমাণ ছিল ৯০,৬৬৯ কোটি টাকা। অন্যদিকে, জুলাই মাসে এই কর আদায়ের পরিমাণ ছিল ৯৪,০৬৩ কোটি টাকা।
অর্থমন্ত্রক সূত্রে খবর, নভেম্বরে আদায় হওয়া ৮০,৮০৮ কোটির মধ্যে, ১৩,০৮৯ কোটি টাকা কেন্দ্রীয় জিএসটি, ১৮,৬৫০ কোটি টাকা রাজ্যের জিএসটি, ৪১,২৭০ কোটি টাকা ইন্টিগ্রেটেড জিএসটি এবং ৭,৭৯৮ কোটি টাকা আদায় হয়েছে কমপেনশেসন সেস বাবদ।












Click it and Unblock the Notifications