জিএসটি থেকে উপার্জন ১ লক্ষ কোটি ছাড়িয়েছে, ৮ মাসেই কিস্তিমাত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের
জিএসটি থেকে রাজস্ব সংগ্রহ রেকর্ড গড়েছে শেষ আট মাসে। শেষ আট মাসে ১ লক্ষ কোটি টাকা উপার্জন হয়েছে জিএসটি থেকে। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই সুখবর দিয়েছে।
জিএসটি থেকে রাজস্ব সংগ্রহ রেকর্ড গড়েছে শেষ আট মাসে। শেষ আট মাসে ১ লক্ষ কোটি টাকা উপার্জন হয়েছে জিএসটি থেকে। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই সুখবর দিয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, প্রকৃত আয় আরও বেশি হবে এবং জিএসটি রিটার্ন দাখিলের বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলে তা জানা যাবে।

অর্থমন্ত্রক জানিয়েছে, শেষ আট মাসে জিএসটি সংগ্রহ হয়েছে ১ লক্ষ ২ হাজার ৭০৯ কোটি টাকা। করোনা ভাইরাস মহামারীজনিত কারণে বেশিরভাগ রাজ্য কঠোরভাবে লকডাউনের অধীনে থাকা সত্ত্বেও এই রাজস্ব আদায় একটা রেকর্ড। সংগৃহীত রাজস্বতে সিজিএসটি হিসাবে ১৭৫৯২ কোটি, এসজিএসটি হিসাবে ২২৬৫৩ কোটি, আইজিএসটি হিসাবে ৫৩১৯৯ কোটি, আমদানিতে সংগৃহীত ২৬০০২ কোটি এবং ৯৩৬৫ কোটি সেস অন্তর্ভুক্ত রয়েছে ৮৬৮ কোটি টাকা আমদানির সেস-সহ ।
অর্থমন্ত্রক জানিয়েছে, "উপরের চিত্রটিতে ৪ জুন অবধি দেশীয় লেনদেন থেকে জিএসটি সংগ্রহ অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু করদাতারা মহামারীতে বিলম্বিত রিটার্ন দাখিল করছেন। তাই চূড়ান্ত হিসেব পাওয়া যায়নি। তবে রাজস্ব আদায়ের পরিমাণ আরও বেশি হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকার নিয়মিত বন্দোবস্ত হিসাবে আইজিএসটি থেকে ১৫০১৪ কোটি এবং সিজিএসটিতে ১১৬৫৩ কোটি টাকা বন্দোবস্ত করেছে। মন্ত্রণালয় যোগ করেছে, ২০২১ সালের মে মাসে আদায় করা রাজস্ব গত বছরের একই মাসের জিএসটি আয়ের চেয়ে ৬৫৫ শতাংশ বেশি। এ বছর মাসে পণ্য আমদানি থেকে ৫৬ শতাংশ বেশি রাজস্বে রেকর্ড হয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications