বাজেটের আগে খুশির খবর, জানুয়ারিতে রেকর্ড জিএসটি সংগ্রহ

সংসদে বাজেট পেশের আগে খুশি খবর অর্থমন্ত্রকের কাছে। জানুয়ারি মাসে রেকর্ড পরিমাণ জিএসটি সংগ্রহ হয়েছে।

সংসদে বাজেট পেশের আগে খুশি খবর অর্থমন্ত্রকের কাছে। জানুয়ারি মাসে রেকর্ড পরিমাণ জিএসটি সংগ্রহ হয়েছে। জানুয়ারিতে লক্ষ্যমাত্রা ১ লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে। প্রাথমিক হিসেবে এমাসের জিএসটি সংগ্রহের পরিমাণ ১.১ লক্ষ কোটি টাকার বেশি।

সঠিক পথে জিএসটি সংগ্রহ

সঠিক পথে জিএসটি সংগ্রহ

টার্গেট অনুযায়ীই জিএসটি সংগ্রহ হয়েছে। কর সচিব অজয়ভূষণ পাণ্ডে গতমাসের শুরুর দিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন কর দফতরের আধিকারিকদের সঙ্গে। ডিজিএসটি সংগ্রহ হয়েছে ৮৬,৪৫৩ কোটি টাকা। আর আইজিএসটি সংগ্রহ হয়েছে ২৩,৫৯৭ কোটি টাকা।

ডিসেম্বরে ১.০৩ লক্ষ কোটির জিএসটি সংগ্রহ

ডিসেম্বরে ১.০৩ লক্ষ কোটির জিএসটি সংগ্রহ

ডিসেম্বরে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ১.০৩ লক্ষ কোটি টাকা। ডিজিএসটিতে বৃদ্ধি ছিল ১১.৫ শতাংশ আর আইজিএসটিতে বৃদ্ধি ছিল ৬ শতাংশের মতো।

রেকর্ড কর সংগ্রহ

রেকর্ড কর সংগ্রহ

অর্থমন্ত্রক সূত্রে খরব জানুয়ারিতে জিএসটি সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১.১৫ লক্ষ কোটি। যা পূরণ করা সম্ভব হবে বলেই দাবি সেই সূত্রের। কেননা প্রযুক্তি এবং অ্যানালিটিক্সের মাধ্যমে প্রায় ৪০ হাজার কোটির কর ফাঁকি আটকানো গিয়েছে। এমাসের শুরুতে হওয়া উচ্চ পর্যায়ের বৈঠকে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের জিএসটি সংগ্রহের লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়েছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারি জন্য ১.১৫ লক্ষ কোটি টাকা হলেও মার্চের জন্য তা রাখা হয়েছে ১.২৫ লক্ষ কোটি টাকা।

 ২০১৯-এর এপ্রিলে সর্বোচ্চ জিএসটি সংগ্রহ

২০১৯-এর এপ্রিলে সর্বোচ্চ জিএসটি সংগ্রহ

এর আগে ২০১৯-এর এপ্রিলে ১.১৩ লক্ষ কোটি টাকার জিএসটি সংগ্রহ হয়েছিল। যা এযাবত কালের মধ্যে সর্বোচ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+