স্যানিটারি ন্য়াপকিনে ১২ শতাংশ জিএসটি, অভিনব প্রতিবাদ এসএফআই-এর

স্যানিটারি ন্যাপকিনের ১২ শতাংশ জিএসটি চাপানোর অভিনব প্রতিবাদ। অরুণ জেটলিকে স্পিড পোস্ট স্যানিটারি ন্য়াপকিন পাঠাল এসএফআই মহিলা শাখা ।

স্য়ানিটারি ন্য়াপকিনের ওপর ১২ শতাংশ জিএসটি বসায় এবার এক অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন এসএফআই-এর প্রায় ৩০০ মহিলা সদস্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে স্য়ানিটারি ন্যাপকিন পাঠিয়ে প্রতিবাদে সরব হলেন তাঁরা। সেইসঙ্গে তিরুবনন্তপুরম জিপিও পর্যন্ত মিছিলও করেন তাঁরা।

স্যানিটারি ন্য়াপকিনে ১২ শতাংশ জিএসটি, অভিনব প্রতিবাদ এসএফআই-এর

জিএসটি চালু হওয়ার পর স্যানিটারি ন্যাপকিনের ওপর ১২ শতাংশ জিএসটি চাপিয়েছে কেন্দ্রীয় সরকার। মহিলাদের এই নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর ১২ শতাংশ কর চাপানোর প্রতিবাদে ১১জুলাই থেকেই কেরলে আন্দোলনে নেমেছে সিপিএম। ১৪ই জুলাই পর্যন্ত চলবে তাদের আন্দোলন কর্মসূচি। বৃহস্পতিবার তিরুবন্তপুরমের বিভিন্ন কলেজের এসএফআই সদস্যারা একটি মিছিলও বের করেন। জিপিও পর্যন্ত মিছিল করে আসার পরই অভিনব প্রতিবাদ শুরু হয় তাঁদের। প্রায় ৩০০ মহিলা এসএফআই সদস্য স্পিড পোস্টে স্যানিটারি ন্যাপকিন পাঠিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে। প্রতিটি ন্যাপকিনেই লালকালিতে লেখা, ব্লিড উইদাউট ফিয়ার, ব্লিড উইদাউট ট্যাক্স।

সারা রাজ্যজুড়েই বিভিন্ন কলেজ ক্য়াম্পাস থেকে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে বলা এসএফআই-র পক্ষ থেকে জানানো হয়েছে। স্যানিটারি ন্যাপকিনকে বিলাসবহুল ভোগ্যপণ্যের আওতায় নিয়ে আসায় দেশজুড়ে কোটি কোটি মহিলা সমস্যায় পড়বেন বলে মত কেরল সিপিএম-এর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+