রুটি আর পরোটা এক নয়! তাই পরোটা কিনলেই প্রবল জিএসটির বোঝা চাপতে পারে
রুটি আর পরোটা এক নয়! তাই পরোটা কিনলেই প্রবল জিএসটির বোঝা চাপতে পারে
খাদ্যরসিকরা, কী পরোটা আর কী রুটি, তা নিয়ে কোনও বিশেষ পার্থক্য না করেই খাবারের ওপর মনোনিবেশ করেন। তবে স্বাদের ক্ষেত্রে তাঁদের বিশেষ পার্থক্য ঘিরে কিছুটা নজর থাকে। এদিকে, স্বাদ , সাধ, আর সাধ্য এক করতে গিয়ে লকডাউনের পরবর্তী সময়ে গ্যাঁটের কড়ি ভালো মতোই খরচ যে হবে, তার আভাস এদিন মিলল।

জিএসটির রাজত্বে এখন দাম বৃদ্ধির ক্ষেত্রে একাধিক বিষয়ের ওপর নজর দেওয়া হচ্ছে। কর্ণাটকের জিএসি সম্পর্কীয় অথরিটি অফ অ্যাডভান্সড রুলিং, জানিয়েছে, রুটি আর পরোটা এক জিনিস নয়। তাই এবার থেকে পরোটার এপর ১৮ শতাংশ জিএসটি বসানোর পক্ষে তাঁরা। যেখানে রুটির দামে ৫ শতাংশ জিএসটি ধরা থাকে রেস্তোরাঁগুলিতে , সেখানে পরোটার দামে ১৮ শতাংশ জিএসটির দাবি উঠছে।
উলেলেখ্য, বহু সময়ই দেখা যায় যে রুটি, পরোটা 'রেডি টু কুক ' হিসাবে প্যাকটেজাত পণ্যের আকারে বিক্রি হয়। এবার থেকে সেই দামেও পরোটার ওপর ১৮ শতাংশ জিএসটি বসতে চলেছে। এবিষয়ে 'এন্ট্রি ৯৯ এ' ঘিরেও একাধিক দাবি উঠেছে।












Click it and Unblock the Notifications