আর্থিক বৃদ্ধি চাঙা করতে ইন্ড্রাস্ট্রি সেক্টরে কর ছাড় দিতে পারে জিএসটি কাউন্সিল

আর্থিক বৃদ্ধি চাঙা করতে ইন্ড্রাস্ট্রি সেক্টরে কর ছাড় দিতে পারে জিএসটি কাউন্সিল

ছয় বছরে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারতের আর্থিক বৃদ্ধি। চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে দেশের আর্থিক বৃদ্ধি কমে পাঁচ শতাংশে এসে দাঁড়িয়েছে। সেই অর্থনীতিকে চাঙা করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। আপৎকালীন এই পরিস্থিতিতে কী করণীয়, তা নির্ধারণ করতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে আজ গোয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জিএসটি কাউন্সিল। বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তারই একটি সম্ভাব্য রূপরেখা দেওয়া হল।

হোটেল ইন্ড্রাস্ট্রিকে ছাড়

হোটেল ইন্ড্রাস্ট্রিকে ছাড়

দেশের অর্থনীতিকে চাঙা করতে প্রথমেই হোটেল ইন্ড্রাস্ট্রির দিকে নজর ফেরাতে পারে কেন্দ্রীয় সরকার। এই সেক্টরে জিএসটি বেশ খানিকটা শিথিল করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। যেসব লাক্সারি হোটেলের এক রাতের ঘর ভাড়া সাড়ে সাত হাজার টাকা, সেক্ষেত্রে ২৮ শতাংশ জিএসটি শিথিল করা হতে পারে। অন্যদিকে যেসব লাক্সারি হোটেলে এক রাতের ঘর ভাড়া দশ থেকে বারো হাজার টাকা, তাদের ক্ষেত্রে ১৮ শংতাশ জিএসটি ছাড় দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর।

অটো সেক্টরে ছাড়

অটো সেক্টরে ছাড়

পিছিয়ে পড়া অটো মোবাইল সেক্টরেও ব্যাপক কর ছাড়ের আশা করছেন দেশের অর্থনীতিবিদরা। কারণ মোটরবাইক সহ অন্যান্য টু-হুইলার্সের ক্রয়ের হার দেশে বেশ খানিকটা কমেছে বলেই দাবি করা হয়েছে। ফলে অটো মোবাইল সেক্টরের পুনরুত্থান ঘটানো বিশেষভাবে প্রয়োজন বলেই মনে করছে কেন্দ্র।

বিস্কুট ও অন্যান্য

বিস্কুট ও অন্যান্য

সূত্রের খবর, বিস্কুট ইন্ড্রাস্ট্রিতে ১৮ শতাংশ জিএসটি আরোপে অখুশি নির্মাণ সংস্থাগুলি। তারা চায় যে করের হার নামানো হোক পাঁচ শতাংশে। পাশাপাশি আউটডোর ক্যাটারিং, দেশলাই-র ব্যবসাতে জিএসটি ছাড় দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+