Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জিএসটির হারে পুনর্বিন্যাস,কতটা স্বস্তি পেল আমজনতা

ষোড়শ জিএসটি কাউন্সিলের বৈঠকে ১৩৩-এর মধ্য়ে ৬৬টি পণ্য়ের ওপর জিএসটির হার পুনর্বিন্যাসের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। নয়া হারে কমছে কাজুবাদাম, ধূপকাঠি থেকে ইনসুলিনের ওপর জিএসটির হার।

৬৬টি পণ্যে জিএসটির হার পুনর্বিন্যাস করল কেন্দ্রীয় সরকার। রবিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিলেন, প্রস্তাবিত ১৩৩টি পণ্যের মধ্যে ৬৬রকমের পণ্যের ওপর পূর্ব ঘোষিত জিএসটির হারে পরিবর্তন করা হয়েছে। মূলত বিভিন্ন শিল্পোদ্যোগ থেকে পাওয়া পরামর্শের ভিত্তিতেই এই পুনর্বিন্যাস বলে জানিয়েছেন জেটলি।

জিএসটির হারে পুনর্বিন্যাস,কতটা স্বস্তি পেল আমজনতা

কেমন হল নয়া কর পরিকাঠামো
কাজুবাদামে জিএসটি ১২ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ
ধূপকাঠিতে জিএসটি ১২ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ
বিভিন্ন প্যাকেজড খাবারে (যার মধ্য়ে থাকছে কাঁচা আনাজ ও ফলও) জিএসটি ১৮ শতাংশ থেকে কমে হল ১২ শতাংশ
ডেন্টাল ওয়্যাক্সে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ৮ শতাংশ
ইনসুলিনে জিএসটি ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হল
প্লাস্টিকের পুঁতির ক্ষেত্রে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হল ১৮ শতাংশ
প্লাস্টিকের ত্রিপলে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হল ১৮ শতাংশ
স্কুল ব্য়াগে জিএসটির হার ২৮ শতাংশ থেকে কমে হল ১৮ শতাংশ
স্কুলের খাতার ক্ষেত্রে জিএসটির হার ২৮ শতাংশ থেকে কমে হল ১৮ শতাংশ
জিএসটির আওতায় রাখা হল না কালার বুক
কংক্রিটের পাইপে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হল ১৮ শতাংশ
কম্পিউটার প্রিন্টারের ক্ষেত্রে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হল ১৮ শতাংশ
এছাড়াও পুনর্বিন্যাস হল সিনেমার টিকিটে জিএসটির হারে
সিনেমার টিকিটের দাম ১০০ টাকার কম হলে ১৮ শতাংশ আর ১০০ টাকার বেশি হলে ২৮ শতাংশ হারে জিএসটি প্রযোজ্য় হবে বলে জানিয়েছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে রাজ্যগুলি চাইলে আঞ্চলিক ছবির ক্ষেত্রে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে বাড়তি কর ফেরত দিতে পারে বলে জানিয়েছেন তিনি।
পয়লা জুলাই থেকে জিএসটি চালু হলে আখেরে সাধারণ মানুষের লাভই হবে বলে দাবি করেছেন জেটলি। এতদিন পর্যন্ত অনেক কিছুতেই বেশি কর দিতে হত, সেই কর কমে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কমবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক ১৮ জুন হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+