GST Council Meet: ক্যানসার চিকিৎসাতে ব্যবহৃত ওষুধে কমল জিএসটি! এই সমস্ত ওষুধের উপর কর মকুবের সিদ্ধান্ত

উৎসবের মরশুম কেটে গেলেই করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাবে বলে আশঙ্কা। আর এই অবস্থায় সতর্ক কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, সংক্রমণ বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে একাধিক রাজ্যেকেও সতর্ক করা হয়েছে। তবে করোনার থার্ড ওয়েভ দেশে আছড়ে পড়ার আগে

দেশে তৃতীয় ওয়েভের আশঙ্কা! উৎসবের মরশুম কেটে গেলেই করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাবে বলে আশঙ্কা। আর এই অবস্থায় সতর্ক কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, সংক্রমণ বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে একাধিক রাজ্যেকেও সতর্ক করা হয়েছে। তবে করোনার থার্ড ওয়েভ দেশে আছড়ে পড়ার আগে একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে মোদী সরকার।

এই সমস্ত ওষুধের উপর কর মকুবের সিদ্ধান্ত

যার মধ্যে গুরুত্বপূর্ণ করোনা চিকিৎসার কাজে ব্যবহৃত বেশ কিছু ওষুধের উপর জিএসটি মকুব। এতে কিছুটা হলেও সস্তা হবে করোনার ওষুধ। এমনটাই মনে করা হচ্ছে।

জিএসটি কাউন্সিলের এই বৈঠকের দিকে নজর ছিল গোটা দেশের। মনে করা হয়েছিল সম্ভবত পেট্রোল-ডিজেলকে নিয়ে আসা হবে জিএসটির আওতায়। ইতিমধ্যে ১০০ পেরিয়ে গিয়েছে জ্বালানির দাম। এই অবস্থায় পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় নিয়ে আসা হলে কিছুটা হলেও সস্তা হতো। কিন্তু একাধিক রাজ্যের বিরোধিতায় সেটা সম্ভব হয়নি।

আজ শুক্রবার সকাল জিএসটি বৈঠক চলে লখনউয়ে। তারপরেই জিএসটি নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ২৪টি রাজ্যের প্রতিনিধি ছিলেন এই বৈঠকে।

কোভিড পরিস্থিতিতে জিএসটি আদায়ে এবার বেশ ঘাটতিতে কয়েছে মোদী সরকার। গত কয়েক মাসে জিএসটি আদায়ের হাল একটু ফিরেছে। নইলে এপ্রিল-জুন মাসেও জিএসটির হাল বেহাল ছিল। তবুও এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ করোনা সংক্রান্ত ওষুধের উপর জিএসটি মকুবের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা।

সেই তালিকায় রয়েছে Itolizumab, Posaconazole, Infliximab, Bamlanivimab , Etesevimab, Casirivimab Imdevimab, 2-Deoxy-D-Glucose ,Favipiravir-র মতো বেশ কিছু ওষুধ। এগুলি করোনা চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। উল্লেখ্য আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল এই জিএসটি ছাড়ের মেয়াদ।

পরিস্থিতির কথা বিবেচনা করে সেই সময়সীমা আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত ওষুধেও জিএসটি ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। যেমন ক্যানসার চিকিৎসার ওষুধগুলি জিএসটি এক ধাক্কাতে ১২ থেকে কমিয়ে করা করা হয়েছে ৫ শতাংশ। অন্যদিকে জীবনদায়ী বেশ কিছু ওষুধের ক্ষেত্রেও জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই ওষুধগুলি ক্যান্সার কিংবা করোনা সংক্রান্ত নয়। তবে জীবনদায়ী ওষুধ হিসাবে যথেষ্ট চাহিদা রয়েছে। সেগুলির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে বেশ কয়েকটি ক্ষেত্রে আরও জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জ্বালানির উপর জিএসটি বসলে এক ধাক্কায় অনেক টাই কমে যেত পেট্রোল-ডিজেলের দাম। তা না হওয়াতে কিছুটা হলেও হতাশ সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+