জিএসটিতে আয় বেড়েছে ১.৬০ লক্ষ কোটি, বছরের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ২০২৩-এর মার্চে

২০২৩-এর মার্চের হিসাবে জিএসটি সংগ্রহে বিপুল সাফল্য মিলেছে। এই মাসে জিএসটি সংগ্রহ বেড়েছে ১.৬০ লক্ষ কোটি টাকা। এই আর্থিক বছরে টানা চতুর্থবার জিএসটি সংগ্রহ ১.৫ লক্ষ কোটি টাকা ছাড়াল। এবারের এই সংগ্রহটি জিএসটি বাস্তবায়নের পর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

২০২৩-এর মার্চের হিসেবে জিএসটি সংগ্রহ হয়েছে যে পরিমাণ, তা যেমন দ্বিতীয় সর্বোচ্চ, তেমনই আইজিএসটি সংগ্রহ হয়েছে সর্বোচ্চ পরিমাণ। এবার জিএসটি সংগ্রহের বৃদ্ধি মার্চ মাসে হয়েছে রেকর্ডসংখ্যক। গ্রস জিএসটি রাজস্ব বেড়েছে ১ লক্ষ ৬০ হাজার ১২২ কোটি।

জিএসটিতে আয় বেড়েছে ১.৬০ লক্ষ কোটি, বছরের দ্বিতীয় সর্বোচ্চ

২০২৩ সালের ফেব্রুয়ারিতে জিএসটি সংগ্রহ হয়েছিল ১ লক্ষ ৪৯ হাজার ৫৭৭ কোটি টাকা। সেই হিসেবে এবার অনেকটাই বেড়েছে জিএসটি সংগ্রহ। ১ লক্ষ ৬০ হাজার ১২২ কোটি টাকার মোট জিএসটি রাজস্বের মধ্যে রয়েছে ২৯ হাজার ৫৪৬ কোটি টাকার সিজিএসটি, ৩৭ হাজার ৩১৪ কোটি টাকার এসজিএসটি, ৮২ হাজার ৯০৭ কোটি টাকার আইজিএসটি।

ওই আইজিএসটির পরিমাণ আবার পণ্য আমদানিতে সংগৃহীত ৪২ হাজার ৫০৩ কোটি টাকা-সহ। এছাড়া রয়েছে ৫ কোটি টাকার সেস। পণ্য আমদানিতে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। শনিবার অর্থাৎ ১ এপ্রিল অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে চতুর্থবারের জন্য চলতি আর্থিক বছরে মোট জিএসটি সংগ্রহ ১.৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।

সরকার সিজিএসটি থেকে ৩৩ হাজার ৪০৮ কোটি টাকা এবং আইজিএসটি থেকে ২৮ হাজার ১৮৭ কোটি টাকা এসজিএসটি-তে নিষ্পত্তি করেছে৷ মার্চ মাসে কেন্দ্র এবং রাজ্যগুলির মোট রাজস্ব সিজিএসটির জন্য ৬২ হাজার ৯৫৪ কোটি টাকা এবং এসজিএসটির জন্য ৬৫ হাজার ৫০১ কোটি টাকা৷

২০২৩ সালের মার্চ মাসের রাজস্ব গত বছরের একই মাসে জিএসটি আয়ের থেকে ১৩ শতাংশ বেশি হয়েছে। এই মাসে পণ্য আমদানি থেকে রাজস্ব ৮ শতাংশ বেশি এবং পরিষেবা আমদানি-সহ অভ্যন্তরীণ লেনদেন থেকে রাজস্ব গত বছরের এই মার্চ মাসে আয়ের থেকে ১৪ শতাংশ বেশি।

২০২৩ সালের মার্চ মাসে রিটার্ন দাখিল করা হয়েছে এখন পর্যন্ত সর্বোচ্চ। গত বছরের একই মাসে যথাক্রমে ৮৩.১ শতাংশ এবং ৮৪.৭ শতাংশের তুলনায় ২০২৩ সালের সালের মার্চ পর্যন্ত ইনভয়েস স্টেটমেন্টের ৯৩.২ শতাংশ এবং ৯১.৪ শতাংশ রিটার্ন দাখিল করা হয়েছিল৷

২০২২-২৩ সালের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৮.১০ লক্ষ কোটি টাকা এবং পুরো বছরের জন্য গড় মাসিক সংগ্রহ ১.৫১ লক্ষ কোটি টাকা। মোট রাজস্ব গত আর্থিক বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। এই অর্থবছরের শেষ ত্রৈমাসিকের গড় মাসিক গ্রস জিএসটি সংগ্রহ ১.৫৫ লক্ষ কোটি টাকা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকের গড় মাসিক সংগ্রহ যথাক্রমে ১.৫১ লক্ষ কোটি টাকা, ১.৪৬ লক্ষ কোটি টাকা এবং ১.৪৯ লক্ষ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+