সোনভদ্রে সোনার খনি নেই, গুজব উড়িয়ে কী জানাল জিএসআই
উত্তরপ্রদেশের সোনভদ্রে ৩৫০০ টন নয় মাত্র ১৬০ কিলোর মতো সোনা মাটির নিচে থাকতে পারে বলে এদিন সমস্ত জল্পনা উড়িয়ে জানিয়েছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক। এদিন কলকাতায় সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গত দুদিন ধরে চলা জল্পনা উড়িয়ে দিয়েছেন জিএসআই-এর ডিরেক্টর জেনারেল এম শ্রীধর।

তিনি জানিয়েছেন আমরা ১৯৯৮-৯৯ সালে এবং ১৯৯৯-২০০০ সালে দু'বার ওই অঞ্চলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলাম। এবং সেই রিপোর্ট উত্তরপ্রদেশের সরকারের কাছে জমা দেওয়া আছে।
জিএসআই যে সোনার খোঁজে খনন চালিয়েছিল তার ফলাফল একেবারেই আশাব্যঞ্জক নয়। সোনভদ্র জেলায় এরকম কোনও সোনার খনি নেই। যদিও সোনভদ্র জেলার মাইনিং অফিসার কেকে রাযই শুক্রবার দাবি করেছিলেন, সেখানকার সোনপাহাড়ি ও হার্দি এলাকায় প্রচুর পরিমাণে সোনা গচ্ছিত রয়েছে। যা সব মিলিয়ে সাড়ে তিন হাজার টনের বেশি।
এই দাবিকে উড়িয়ে দিয়ে জিএসআই-এর তরফে বলা হয়েছে, ওই এলাকায় ৫২৮০৪ টন আকরিক রয়েছে। এবং প্রতি টনে ৩.০৩ গ্রাম সোনা রয়েছে। এবং সেটা হিসেব করলে সবমিলিয়ে ১৬০ কেজির কাছাকাছি সোনা উদ্ধার হতে পারে। সংবাদমাধ্যমে যে সাড়ে তিন হাজার টন সোনার কথা বলা হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications