ট্রেনের চালকের বিরুদ্ধে অভিযোগ, জানেনই না অভিযোগকারী, গাফিলতি ঢাকতে একি কাণ্ড রেলের
গত কাল হঠাৎ করে জানা যায় মালগাড়ির চালকের বিরুদ্ধে এনজেপি জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন এক রেলযাত্রী। জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে সেই অভিযোগকারিনী দাবি করেছেন তিনি কিছু জানেন না এসবে।
অর্থাৎ তিনি নাকি কোনও রকম অভিযোগ দায়ের করেন। উল্টে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে জিআরপি এসে তাঁর নাম ঠিকানা জেনে নিয়ে গিয়েছিল। পরে একটি কাগজে তারা সই করে নিয়ে যায়। তারপরেরটা পুরোটাই ইতিহাস। অভিযোগের কথা শোনার পর আকাশ থেকে পড়ছেন তিনি।

জানা গিয়েছে চৈতালি মজুমদার নামে ওই যাত্রী শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হাসপাতাল থেকে গতকাল রাতে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। তিনি ডেলিপ্যাসেঞ্জারি করেন। সেদিনও ট্রেনে চড়েছিলেন কর্মক্ষেত্রে যাবেন বলেইছ তারপরেই সেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন।
অভিযোগের কথা জানাজানি হতেই সকাল থেকে সংবাদ মাধ্যম ভিড় করতে শুরু করে তাঁর বাড়িেত। চৈতালি মজুমদার বারবার দাবি করেছেন তিনি অভিযোগ করবেন কি গতকাল ভাল করে কথাবলার মতো শক্তি তাঁর ছিল না। এখনও সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেননি তিনি। বুধবার তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
গৌতম দেবের সঙ্গে ছিলেন ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায়। এদিন আহত চৈতালি মজুমদার ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন মেয়র। বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন গৌতম দেব। মেয়র গৌতম দেব জানান, একজন নিরীহ মেয়ে যে কিছুই জানেন না।তার কাছ থেকে এমনভাবে স্বাক্ষর করে নিয়ে গেলো এটা কখনই কাম্য নয়। ভেরি আনফরচুনেট ইনোসেন্ট মেয়েটা কে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে। মেয়েটি তার উকিলের সাথে কথা বলবে। আমিও কথা বলব। চৈতালি মজুমদারের বাড়িতে দেখা করতে গিয়ে মন্তব্য গৌতম দেবের।
মঙ্গলবার রাঙাপাণি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় ১১ জনের মৃত্যু হয়েছে। সেদিনই ঘটনাস্থলে মারা গিয়েছেন মালগাড়ির চালক। তারপরেই দুর্ঘটনার কারণ হিেসবে মালগাড়ির চালককেই দায়ী করেছে রেলবোর্ড। রেল বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে মালগাড়ির চালক সিগন্যাল মানেননি বলেই এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু তারপরে জানা যায় অটোমেটিক সিগন্যালিং সিস্টেম ভোর সাড়ে ৫টা থেকে খারাপ ছিল সেই লাইনে। ম্যানুয়াল স্লিপ দিয়ে চলছিল কাজ। মালগাড়ির চালককেো ম্যানুয়াল স্লিপ দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications