২০১৯-২০২০ আর্থিক বছরে জিডিপি কত শতাংশ বৃদ্ধির আশা! জানাল কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের তরফে এদিন জানিয়ে দেওয়া হল ২০১৯ -২০২০ সালের আর্থিক বছরে জিডিপির বৃদ্ধির হার ৫ শতাংশ ধরেই এগিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি। গত ২০১৮-২০১৯ সালে এই জিডিপির বৃদ্ধি ছিল ৬.৮ শতাংশ। সেই নিরিখে এই বছরের জিডিপি নেমে দাঁড়াতে পারে ৫ শতাংশে। এর আগে দেশের আর্থিক বৃদ্ধির হার বাড়াতে একবছরে মোট ৫ শতাংশ সুদের হার কমিয়েছে রিজার্ব ব্যাঙ্ক। এরপর ব্যাঙ্ক কোন পদক্ষের নেয় সেদিকে নজর সকলের।

জিডিপি কত শতাংশ বৃদ্ধির আশা ২০১৯-২০২০ আর্থিক বছরে! জানাল কেন্দ্র

ভারতের পরিসংখ্যান বিভাগের তরফে এদিন এই আর্থিক তথ্য প্রদান করা হয়েছে। উল্লেখ্য, দেশের 'গ্রস ভ্যালু অ্যাডেড ' বা জিভিএর মাত্রা নির্ধারণ করা হয়েছে ২০১৯-২০২০ আর্থিক বছরের জন্য ৪.৯ শতাংশ। যা ২০১৮ -২০১৯ সালে ছিল ৬.৬ শতাংশ। কেন্দ্রের এই রিপোর্ট সাম্প্রতিক আর্থিক পরিস্থিতি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেখানে লেখা রয়েছে ,দেশের উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির হার অত্যন্ত কমের দিকে। সেখানে ২০১৯ -২০ সালে বৃদ্ধি হতে পারে মাত্র ২ শতাংশ। যা নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগজনক।

এই রিপোর্টে জানানো হয়েছে, গত ২০১৮-১৯ অর্থবর্ষে উৎপাদন ক্ষেত্রে ৬.৮ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। কৃষিক্ষেত্রেওৃর দিক থেকে আগামী আর্থিক বর্ষ ২.৮ শতাংশ বৃদ্ধির পথে যেতে পারে. যেখানে গত আর্থিক বছরে এই ক্ষেত্রে বৃদ্ধি হয়েছিল ২.৯ শতাংশ। উল্লেখ্য, এর আগেই গত ৬ বছরে সবচেয়ে কম আর্থিক বৃদ্ধির হার নিয়ে মোদী সরকার সমালোচনার মুখে পড়ে। এবার জিডিপি নিয়ে রাজনৈতিক তরজা কোনদিকে যায় সেদিকে যেমন নজর রয়েছে বাণিজ্যিক মহলের, তেমনই দেশের আর্থিক ভাগ্যও চিন্তায় রাখছে সংশ্লিষ্ট মন্ত্রককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+