বাড়ছে উদ্বেগ! করোনার সংক্রমণের জেরে শক্ত হয়ে যাচ্ছে ধমনী, ব্যহত হচ্ছে রক্ত চলাচল
বাড়ছে উদ্বেগ! করোনার সংক্রমণের জেরে শক্ত হয়ে যাচ্ছে ধমনী, ব্যহত হচ্ছে রক্ত চলাচল
কখনও ঘোরতর শ্বাসকষ্টের সমস্যা, তো কখনও স্নায়ুবিক দুর্বলতা করোনা পরবর্তী একাধিক একাধিক জটিলতা দেখা গিয়েছে আক্রান্তদের মধ্যে। এমনকী ব্ল্যাক ফাঙ্গাসের হানায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন হাজার হাজার করোনা রোগী। এবার দেখা যাচ্ছে করোনার সংক্রমণের জেরে শক্ত হয়ে যাচ্ছে ধমনী, ব্যহত হচ্ছে রক্ত চলাচল। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আনল দিল্লি এইমসের গবেষকেরা।

গবেষকেরা বলছেন এই ধরণের প্রবণতা সর্বাধিক বেশি রয়েছে মাঝারি ও ঝুঁকি পূর্ণ করোনা রোগীদের ক্ষেত্রে। কোমর্বিডিটি যুক্ত রোগীদের ক্ষেত্রে উদ্বেগ আরও বাড়ছে। এমনকী এর ফলে করোনা রোগীদের কার্ডিওভাসকুলার জনিত রোগ ও কিডনির সমস্যাও অনেকটাই বাড়ছে। সূত্রের খবর, গত বছর গোটা দেশজুড়েই যখন দাপিয়ে বেড়াচ্ছে মারণ করোনা, তখনই বিভিন্ন বয়সী রোগীদের উপর চালানো হয় এক সমীক্ষা। বর্তমানে তার রিপোর্ট সামনে আসতেই উঠে আসছে এই চাঞ্চল্যকর তথ্য।
এদিকে সিংহভাগ করোনা রোগীর ক্ষেত্রেই এই ধরণের সমস্যা ক্রমেই বাড়ছে বলে জানাচ্ছেন পাটনা এইমসের গবেষকেরা। এদিকে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর অন্যতম হার্ট। এই হার্ট যদি রক্ত সঞ্চালন বন্ধ করে দেয়, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু অনিবার্য। কিন্তু ধমনীর রক্ত চলাচল স্তব্ধ করে দিয়ে এই হার্টেরও প্রবল ক্ষতিসাধন করছে মারণ করোনা। বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন করোনা ভাইরাস সরাসরি শরীরকে আক্রান্ত করে বিভিন্ন ধরণের প্রদাহ সৃষ্টি করতে পারে। যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে হার্টের ওপর।
যার জেরে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের প্রবণতাও অনেকটা বেড়েছে করোনা রোগীদের মধ্যে। বাড়ছে হার্টের ধড়ফড়ানি, হার্টের স্পন্দন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া, আচমকাই হার্টের গতি ধীর হয়ে আসা, বুকে ব্যথার মতো সমস্যাও ক্রমাগত বেড়ে চলেছে। অন্যদিকে হার্ট ছাড়াওও রক্ত জমাট বাঁধছে শরীরের বিভিন্ন জায়াগাতেও। প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুসও।












Click it and Unblock the Notifications