সিএএ–এর সমর্থনে বরের হাতে মেহেন্দি, বারাতে আসল গরু–বাছুর
এখন বিয়ের মরশুম চলছে। সোশ্যাল মিডিয়ায় এখন শুধুই বিয়ের ছবি। কিন্তু এক বিরল বিয়ে দেখা গেল গুজরাটের সুরাটে। যেখানে বর সিএএ সমর্থনে নিজের হাতে মেহেন্দি লাগিয়েছেন এবং গরু ও বাছুরদের সুন্দরভাবে সাজিয়ে তাঁর বরযাত্রী বা বারাতের সঙ্গে নিয়ে গিয়েছেন।

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বর তাঁর হাতে মেহেন্দি লাগিয়েছেন। যদিও মেহেন্দি বিয়ের জন্য শুভ বলেই হাতে পরা হয়। বর এ প্রসঙ্গে জানান, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশদ্রোহীরা বিভ্রান্ত ছড়াচ্ছে। তাই তিনি এই আইনের সমর্থনে হাতে সিএএ লেখা মেহন্দি লাগিয়েছেন।
এই ধরনের অনন্য বিয়ে আগত অতিথিদের তাক লাগিয়েছে। মেহেন্দির পাশাপাশি বরযাত্রী হিসাবে এসেছিল গরু ও বাছুর। তাদের সুন্দরভাবে সাজিয়ে বরযাত্রাদের সঙ্গে নিয়ে যাওয়া হয়। যদিও এর পেছনে কি কারণ রয়েছে তা জানা যায়নি।












Click it and Unblock the Notifications