বিয়ের আসরে জুতো চুরি করা নিয়ে বরকেই বের করে দিল কনেপক্ষ! তাক লাগাচ্ছে ঘটনা
ভারতীয় বিয়ের আসরে একাধিক রীতিনীতিই হইহুল্লোড়ের অন্যতম কারণ। আর সেই মজাদার রীতি, আচার, অনুষ্ঠান ঘিরেই হইচই চলে বিয়ের আসরে।
ভারতীয় বিয়ের আসরে একাধিক রীতিনীতিই হইহুল্লোড়ের অন্যতম কারণ। আর সেই মজাদার রীতি, আচার, অনুষ্ঠান ঘিরেই হইচই চলে বিয়ের আসরে। কিন্তু সেই হইচই-ই যে কতটা বিপদে ফেলে দিতে পারে সাধারণ মানুষকে, তা আবারও প্রমাণ করে দিল মুজাফ্ফর নগরের একটি বিয়ের আসর।

আর চার পাাঁচটা সাধারণ বিয়ের মতো এই বিয়ে বাড়িতেও জমে উঠে ছিল মেজাজ। ধুমধাম করে এসেছিল বরযাত্রী। আর বর আসতেই আচাার, রীতি মেনে কনেপক্ষের মেয়েরা বরের জুতো চুরি করে। এরপরই সম্পর্কে শ্যালিকা হয় , এমন এক মহিলাকে কুরুচিকর ভাষায় কটাক্ষ করেন বর। এরপর থেকেই রীতিমতো উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। বর ও কনে দুই পক্ষের মধ্যে 'জুতো চুরি' মিয়ে ধুন্ধুমার পরিস্থিতি দেখা যায়।
জানা গিয়েছে , বর বেশে বিবেক কুমার আচমকাই রেগে গিয়েছিলেন শ্যালিকারা মজা করে টাকা চাওয়ায়। আর সেই রাগ তুঙ্গে উঠতেই দুইপক্ষের বিরোধ বাঁধে। বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় বরকে। বরযাত্রীদের ফিরিয়ে দেয় কনের পরিবার। পরিস্থিতি সামলাতে আসে পুলিশ। তাতেও লাভ হয়নি। তখনই জানা যায়, ১০ লাখ টাকা পণ চেয়েছে বরের পরিবার। তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। শেষে কনের হাতে পায়ে ধরেন বর। তবে তা সত্ত্বেও, বিয়ে করেননি কনে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications