বউভাতে গিফট-প্যাকে বোমা! বিস্ফোরণে নিহত বর-সহ ২
শুক্রবার রোম খাঁড়া করে দেওয়া এই ভয়ঙ্কর ঘটনা ওড়িশার বোলানগির এলাকার পাটানাগড়ে। জানা গিয়েছে, এদিন কেউ বিস্ফোরক ভর্তি গিফট প্যাক উপহার দেন।
গিফট প্যাকের আড়ালে যে এতবড় বিপদ অপেক্ষা করছে তা কেউই চিন্তার মধ্যে আনতে পারেনি। এই অসতর্কতার সুযোগ নিয়ে কেই বা কারা বউভাতে গিফট প্যাকে ভরে দিয়েছিল বিস্ফোরক। আর সেই বিস্ফোরক ফেটেই মৃত্যু হল বরের। মারা গিয়েছেন বরের ঠাকুমা। এমনকী নববধূর অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার রোম খাঁড়া করে দেওয়া এই ভয়ঙ্কর ঘটনা ওড়িশার বোলানগির জেলার পাটানাগড়ে। জানা গিয়েছে, এদিন কেউ বিস্ফোরক ভর্তি গিফট প্যাক উপহার দেন। কৌতুহল বশত কেউ গিফট প্যাকটা খুলছিলেন আর সে সময়ই বিস্ফোরণ। গুরুতর জখম বরের ঠাকুমা বোলানগির হাসপাতালেই মারা যান। পরে বুরলা হাসপাতালে মৃত্যু হয় বরেরও।
এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। আনা হয় ডগ স্কোয়াড। তন্ন তন্ন করে বিয়েবাড়িতে চলে তল্লাশি। যদিও, আর কোনও বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, গিফট প্যাকের মোড়কে পার্সেল বোমা দেওয়া হয়েছিল। যার জন্য গিফট প্যাক খুলতেই বিস্ফোরণ হয়।

১৮ ফেব্রুয়ারি এই বিয়ে হয়। শুক্রবার বউভাত ছিল। আর সেই অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ। জানা গিয়েছে, নববধূর অবস্থাও আশঙ্কাজনক। চিকিৎসকরা ৭২ ঘণ্টা না কাটলে কিছু বলতে পারবেন বলে জানানো হয়েছে। ঘটনার পিছনে কোনও প্রেমঘটিত বিষয় আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications