৩০ বছর আগে মৃত বর-কনের বিয়ের বাসর, ভাইরাল পোস্ট উত্তর দিল সমস্ত প্রশ্নের

৩০ বছর আগে মৃত বর-কনের বিয়ের বাসর, ভাইরাল পোস্ট উত্তর দিল সমস্ত প্রশ্নের

বর-কনের মৃত্যু হয়েছে ৩০ বছর আগে। বৃহস্পতিবার রাতেই তাঁদের বিয়ে সম্পন্ন হল। চমকে গেলেন তো। হঠাৎ করে মনে হতেই পারে, ভুল পড়ছেন কিংবা লিখতে ভুল হয়েছে। কোনটাই ঠিক নয়। না পড়তে ভুল হয়েছে, না লিখতে। আবার কোনও ভৌতিক বিষয়ও নয়। ৩০ বছর আগে বরের আগে কনের মৃত্যু হয়েছে। আগের দিন রাতে তাঁদের বিয়ে হয়েছে। অবাক শুনতে লাগলে এটাই সত্যি। কর্ণাটকের একটি সম্প্রদায়ের অতি পুরনো রীতি।

৩০ বছর আগে মৃত বর-কনের বিয়ের বাসর, ভাইরাল পোস্ট উত্তর দিল সমস্ত প্রশ্নের

সোশ্যাল মিডিয়ার অ্যানি অরুণ নামের এক ব্যক্তি টুইট বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে প্রথমেই লেখেন তিনি, ২৮ জুলাই তিনি একটি বিয়ে বাড়িতে যোগ দিয়েছিলেন। সেই বিয়ে বাড়িটা এইটাই বিশেষ ছিল, সোশ্যাল মিডিয়ায় তাঁকে লিখতেই হল। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আগের দিন যে বিয়ে বাড়িতে গিয়েছিলেন, সেখানকার বর-কনের ৩০ বছর আগেই মৃত্যু হয়েছিল। অ্যানি অরুণের প্রথম টুইটি এখানেই শেষ হয়ে যায়। টুইটি শেষ করার আগে তিনি বলেন কর্ণাটকের দক্ষিণে একটি সম্প্রদায়ের বিশেষ উৎসব।

মৃত সদ্যোজাত শিশুরাই বর-কনে

অ্যানি অরুণ জানান, এই অনুষ্ঠানে মূলত মৃত বর-কনের পরিবার অংশ গ্রহণ করেন। বাইরের অতিথিদের সেভাবে আমন্ত্রণ জানানো হয় না। তিনি বলেন, এই অনুষ্ঠানে শিশুদের দেখত দেওয়া হয় না। মূলত প্রসবের সময় মৃত্যু হওয়া শিশুদের মধ্যে বিয়ে হয়। ত্রিশ বছর আগে প্রসবের সময় মৃত সদ্যোজাত কন্যা সন্তানই কনে। আর বর হলেন ৩০ বছর আগে প্রসবের সময় মারা যাওয়া সদ্যোজাত পুত্র সন্তান। পরিবারের সদস্যরা খোঁজ খবর নেন। সমন্ধ পাকা হওয়ার পর আর পাঁচটা বিয়ের মতো বাগদান হয়। এই বাগদানের সময় পাত্রপক্ষ ও কনেপক্ষ পরস্পরের বাড়ি যায়। অরুণ জানিয়েছেন, যে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানকার পাত্রপক্ষ সম্প্রতি একটি কনেকে প্রত্যাখ্যান করেছিল। কারণ মেয়েটির বয়স পাত্রের থেকে কয়েক বছর বেশি।

বিয়ের প্রতিটি নিয়মের বাঁধা পড়েন মৃত বর-কনে

এই বিয়ের প্রতিটি নিয়ম নিষ্ঠা ভরে মানা হয়। এখানের বিয়েতেও সাত পাকে বাঁধা পড়েন বর-কনে। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি যাঁরা বিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসেন, তাঁদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। আর পাঁচটা বিয়ে বাড়ির মতো এখানেও সেই ধরনের খাবারের ব্যবস্থা হয়। অরুণ জানিয়েছেন, এই অনুষ্ঠান দুই পরিবারের কাছে মোটেই দুঃখের অনুষ্ঠান নয়। অন্যান্য বিয়ের মতো না হলেও এই অনুষ্ঠান ঐতিহ্যের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে অ্যানি অরুনের পোস্টটি। অনেক নেটিজেন কৌতুহল প্রকাশ করলেও বেশিরভাগ নেটিজেন এই রীতিকে অদ্ভুত নিয়ম বলে উল্লেখ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+