মণিপুর বিধানসভার বাইরে গ্রেনেড হামলা, আহত দুই সিআরপিএফ জওয়ান
শুক্রবার মণিপুর বিধানসভার বাইরে গ্রেনেড হামলায় আহত হলেন দু’জন সিআরপিএফ জওয়ান। জঙ্গি কার্যকলাপ বলেই সন্দেহ করা হচ্ছে।

জানা গিয়েছে, এদিন বিকেল ৫টা ১৫ নাগাদ রাজধানী থাঙ্গমেবাণ্ডে বিধানসভার সামনের গেটের বাইরে এই ঘটনা ঘটে। সেই সময় ২ জন সিআরপিএফ ওখানে ডিউটি করছিলেন।
পুলিশ সূত্রে খবর, গ্রেনেডের ছোট ছোট কণা এসে ওই সিআরপিএফ জওয়ানদের গায়ে লাগে। ৮৭ নম্বর ব্যাটেলিয়ানের ওই দুই জওয়ানকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কে বা কারা ঘটনার পিছনে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications