কাশ্মীরের সোপিয়ানে আধা সেনা জওয়ানদের কনভয়ে গ্রেনেড হামলা, আহত ৮

শ্রীনগর, ১১ অক্টোবর : ফের জঙ্গি হামলা কাশ্মীরে। পাম্পোরের পরে এবার সোপিয়ানে আধা সেনা জওয়ানদের কনভয় লক্ষ্য করে গ্রেনেড হামলা চালিয়েছে জঙ্গিরা। এদিনের জঙ্গি হামলার ফলে কমপক্ষে ৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতদের মধ্যে একজন সিআরপিএফের জওয়ান এবং ৭ জন সাধারণ নাগরিক রয়েছেন।

সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে, সোপিায়নে আধাসেনা জওয়ানদের কনভয়টি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালিয়েছে জঙ্গিরা। এর পরেই ঘটাস্থাল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় জঙ্গিরা। আহত সেনা জওয়ান এবং সাধারণ নাগরিকদের উদ্ধার করে পাসতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

কাশ্মীরের সোপিয়ানে আধা-জওয়ানদের কনভয়ে গ্রেনেড হামলা, আহত ৮

গতকাল পাম্পোরের সরকারি বহুতলে তিন চার জন জঙ্গি অতর্কিতে হামলা চালায় এখনও পর্যন্ত গুলির লড়াইয়ে ২ জন জওয়ানের আহত হয়েছেন। সোমাবার ভোর ৬ টা নাগাদ জঙ্গিরা এই বহুতলটিতে প্রবেশ করে।

ঘটনার খবর পেয়ে বহুতলটিকে ঘিরে ফেলে পুলিশ এবং সেনা জওয়ানরা। গুলির লড়াই এখনও পর্যন্ত চললেও জঙ্গিদের খতম করা সম্ভব হয়নি। জঙ্গিরা বহুতলের ৬ এবং ৭ তলার মধ্যেই লুকিয়ে রয়েছে গতাকল এমনই খবর পেয়েছিলেন সেনা জওয়ানরা। শেষ পাওয়া খবর অনুযায়ী সেনাবাহিনী বহুতলটিকে উড়িয়ে দিয়ে জঙ্গিদের খতম করার সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে।

পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনার সার্জিক্যাল অ্যাটাকের পরে জঙ্গিরা মরিয়া হয়ে হামলা চালাচ্ছে । কাশ্মীরে গত ২৪ ঘন্টায় দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এর সঙ্গে সোপিয়ানে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে আধা সেনার জওয়ানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+