কাশ্মীরে ফের গ্রেনেড হামলা জঙ্গিদের, বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা
আন্তর্জাতিক প্রতিনিধি দল কাশ্মীরে যাওয়ার প্রাক মুহূর্তে ফের একবার ভূস্বর্গ উত্তপ্ত করার চেষ্টা হল।
আন্তর্জাতিক প্রতিনিধি দল কাশ্মীরে যাওয়ার প্রাক মুহূর্তে ফের একবার ভূস্বর্গ উত্তপ্ত করার চেষ্টা হল। কাশ্মীরের সোপোরে এলাকায় বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। এর ফলে অন্তত সাত জনের আহত হওয়ার খবর সামনে এসেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

এর আগে গত শনিবার শ্রীনগরে সন্ধ্যায় সিআরপিএফ জওয়ানদের ওপর গ্রেনেড হামলা হয়। তাতেও ছয়জন আহত হন।
গত অগাস্টে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর এই নিয়ে পঞ্চমবার এমন হামলা হল। গত ১২ অক্টোবর শ্রীনগরের হরি সিং স্ট্রিটেও গ্রেনেড হামলায় হয়। তাতে ৭ জন আহত হন। যার মধ্যে একজন মহিলা ছিলেন। তার আগে ৫ অক্টোবর ১৪ জন আহত হন কাশ্মীরের অনন্তনাগ জেলায়।
Jammu and Kashmir: Grenade attack near bus stand in Sopore. More details awaited. pic.twitter.com/1vdJCaDtY4
— ANI (@ANI) October 28, 2019
প্রসঙ্গত, ইউরোপীয়ান সংসদীয় প্যানেল মঙ্গলবার কাশ্মীর সফরে যাচ্ছে। ২৮ সদস্যের সাংসদদের দল কাশ্মীরে যাবে বলে জানা গিয়েছে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন তাঁরা। গত ৫ অগাস্ট কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫এ ধারা তুলে নেওয়া হয়। তারপর থেকেই কাশ্মীরের জনজীবন স্তব্ধ বলে বিরোধীরা অভিযোগ করেছেন। যদিও সরকারের দাবি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে উপত্যকায়।












Click it and Unblock the Notifications