দিল্লিতে শাহের উচ্চপর্যায়ের বৈঠকের মধ্যেই গ্রেনেড হামলা ভূস্বর্গে, মৃত এক, আহত বহু
ফের একবার জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। সে রাজ্যের বারমুল্লা জেলার একটি মদের দোকান লক্ষ্য করে হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, দোকান টার্গেট করে গ্রেনেড হামলা হয়েছে। এই ঘটনায় চার জন গুরুতর আহত হয়ে
ফের একবার জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। সে রাজ্যের বারমুল্লা জেলার একটি মদের দোকান লক্ষ্য করে হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, দোকান টার্গেট করে গ্রেনেড হামলা হয়েছে। এই ঘটনায় চার জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

অন্যদিকে ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
ঘটনার পরেই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে। তারা জানাচ্ছে, ঘটনার সময়ে ওই মদের দোকানে অনেক ভিড় ছিল। আর সেই ভিড়কে টার্গেট করেই জঙ্গিরা হামলা চালায়। একেবারে অতর্কিতেই এই হামলা চলে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার খবর পেয়েই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। কর্ডন করে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর তরফে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
তবে ঘটনার পরেই এলাকা ছেড়ে পালায় জঙ্গিরা। তাদের খোঁজেই শুরু হয়েছে এই তল্লাশি অভিযান। তবে এই হামল্র আগেই ভূস্বর্গে বড়সড় সাফল্য পায় পুলিশ আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে লস্করের এক সদস্যকে হাতেনাতে ধরা হয়েছে। তবে ওই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। তবে এদিন ধৃতকে জেরা করে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আর এর মধ্যেই এই জঙ্গি হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।
ঘটনার পরেই নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক আঁটসাঁট করা হয়েছে। তবে আজ মঙ্গলবারই উচ্চপর্যায়ে একটি বৈঠকে বসেন অমিত শাহ। অমরনাথ যাত্রা সহ একাধিক বিষয়কে সামনে রেখেই এই উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। যেখানে নিরাপত্তা আধিকারিকদের একটা বড় অংশ উপস্থিত ছিলেন বলেই খবর।
যেখানে নিরাপত্তা আধিকারিকদের অনুপ্রেবেশ ইস্যুতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও নিরাপত্তা বাহিনী এবং পুলিশের মধ্যে সংযোগ আরও বাড়ানোর কথাও জানান তিনি। পাশাপাশি সন্ত্রাসবাদ রুখতে যৌথ অপারেশন চালানোর উপরেও আধিকারিকদের জোর দেওয়ার কথা বলেন শাহ।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে ভূস্বর্গে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গিয়েছে। কাশ্মীরি পন্ডিতদের টার্গেট করছে জঙ্গিরা। শুধু তাই নয়, ভিন রাজ্যের শ্রমিকরাও এখন শ্রীনগরে জঙ্গিদের বারবার টার্গেট হচ্ছেন। আর এই অবস্থায় এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications