Srinagar Grenade Attack: ভরা বাজারে গ্রেনেড বিস্ফোরণে জখম বহু, শ্রীনগরে ভয়াবহ জঙ্গি হামলা
Srinagar Grenade Attack: জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা (Terror Attack)। শ্রীনগরের বাজারে গ্রেনেড হামলা জঙ্গিদের। রবিবার দুপুরের বাজারে ভালোই ভিড় ছিল। সেখানে গ্রেনেড (Grenade Hurled) ছুড়ে পালায় জঙ্গিরা। বিস্ফোরণে (Blast) জখম হয়েছেন ৬ জন। তাদের সকলকেই স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা।
শ্রীনগরে (Srinagar) রবিবারের বাজারে হামলা জঙ্গিদের। টুরিস্ট রিসেপশন সেন্টার বা টিআরসির কাছে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকে ওই অঞ্চল। কিন্তু সেখানেই জঙ্গি হামলার ঘটনা। শনিবারই শ্রীনগরের শহরতলি খানওয়ার থেকে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লষ্কর ই তৈবার শীর্ষ কমান্ডারকে নিকেশ করে ভারতীয় সেনা (Indian Army)। তার একদিন বাদেই পাল্টা হামলা চালাল জঙ্গিরা।

শ্রীনগরে গ্রেনেড হামলায় উদ্বিগ্ন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লেখেন, "উপত্যকায় গত কয়েকদিনে বারবার জঙ্গি হামলা ও এনকাউন্টার শিরোনামে এসেছে। শ্রীনগরে রবিবারের ভরা বাজারে নিরীহদের উপর হামলা চালানোর ঘটনা খুবই উদ্বেগজনক। এর কোনও ব্যাখ্যা হয় না। মানুষ যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারে, তার জন্যে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রত্যেককে সচেষ্ট হতে হবে।"
The last few days have been dominated by headlines of attacks & encounters in parts of the valley. Today’s news of a grenade attack on innocent shoppers at the ‘Sunday market’ in Srinagar is deeply disturbing. There can be no justification for targeting innocent civilians. The…
— Omar Abdullah (@OmarAbdullah) November 3, 2024
শনিবার খানওয়ারে উসমান নামে এক জঙ্গিকে নিকেশ করে সেনা। নিহত ওই জঙ্গি লষ্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠীর কমান্ডার ছিল বলে জানান কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিধি কুমার বিরদী। ঘটনায় ৪ জন জওয়ান আহতও হন। ওই জঙ্গি পাকিস্তান থেকে এসেছিল বলেও জানায় পুলিশ। এর আগে অনন্তনাগে এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা।
#WATCH | Militants hurled grenade at TRC, Sunday market in Srinagar, Jammu and Kashmir
— ANI (@ANI) November 3, 2024
More Details Awaited. pic.twitter.com/BS2YRaF933
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications