জম্মুতে বাসস্ট্যান্ডে গ্রেনেডে হামলায় মৃত্যুর সংখ্যা বাড়ল
জম্মু বাসস্ট্যান্ডে বৃহস্পতিবারের ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমত থমথমে কাশ্মীর। এদিকে, হাসপাতালে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা।
জম্মু বাসস্ট্যান্ডে বৃহস্পতিবারের ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমত থমথমে কাশ্মীর। এদিকে, হাসপাতালে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, শুক্রবার দিনের আলো ফুটতেই দুঃসংবাদ আসে। আরও একজনের মৃত্যুর খর উঠে আসে এই ঘটনায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জম্মু বিস্ফোরণের ঘটনায় জড়িত রয়েছে পাক আশ্রিত জঙ্গি সংগঠন হিজবুল। ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতারও করেছে পুলিশ। জানা গিয়েছে , ধৃত জঙ্গি ইয়াসিন ভাট হিজবুলের কুলগাম জেলার কামান্ডার ফারুকের নির্দেশে এই হামলা চালায়।
এর আগে, জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা উপত্যকা জুড়ে। মুহূর্তে পুলওয়ামার আতঙ্ক গ্রাস করতে থাকে ভূস্বর্গকে। আহত হন ২৭ জন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। উঠে আসে একজনের মৃত্যুর খবর। এরপর এদিন সকালেও আরও একজনের মৃত্যু সংবাদ মেলে।












Click it and Unblock the Notifications