'রাহুলকে তাক করে বন্দুকের লেজার নয় ,মোবাইলের আলো পড়েছিল', কংগ্রেসেকে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
আমেঠিতে মেগা মিছিল করে বুধবারই মনোনয়ন জমা দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
আমেঠিতে মেগা মিছিল করে বুধবারই মনোনয়ন জমা দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর সেই সময় মিডিয়ার সঙ্গে কথা বলবার সময় তাঁর মাথা তাক করে একটি সবুজ আলো পড়তে দেখা যায়। কংগ্রেসের দাবি , এই সবুজ আলোটি আসলে ছিল একটি স্নাইপার বন্দুক খথেকে আসা লেজার। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিও দেয় কংগ্রেস। তবে সেই চিঠি স্বরাষ্ট্রমন্ত্রক পায়নি বলে জানানো হয়েছে। তবে ঘটনা নিয়ে রাহুলের নিরাপত্তার বিষয়টি স্পষ্ট করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করেছে, রাহুলের মাথা নিশানা করে যে সবুজ গোলাকার আলো দেখা যাচ্ছে তা আসলে একটি মোবাইল থেকে আসা আলো। রাহুল সম্পর্কিত এই নিরাপত্তার গাফিলতির অভিযোগ ওঠার পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। তারপরই তাদের হাতে এই তথ্য উঠে আসে বলে জানা গিয়ছে। স্বরাস্ট্র মন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়েছে, কোনও স্নাইপার বন্দুকের সবুজ লেজার নয়, বরং মোবাইলের আলো পড়েছিল রাহুলের মাথায়।
MHA: Director SPG informed MHA that the “green light” shown in clipping was found to be that of a mobile phone used by AICC photographer, who was video graphing the impromptu press interaction of Rahul Gandhi near the collectorate in Amethi. (2/2) https://t.co/jNDX61Q7Y4
— ANI (@ANI) April 11, 2019
MHA: We've not received any letter regarding alleged breach in security of Congress Pres Rahul Gandhi. As soon as MHA’s attention was drawn to reports of incident of “green light” being pointed at him y'day in Amethi, the Director (SPG) was asked to verify factual position. (1/2) pic.twitter.com/VY2D0IgRjP
— ANI (@ANI) April 11, 2019
জানা গিয়েছে, মিডিয়ার সঙ্গে রাহুলের কথা বলার সময় একজন এআইসিসি ফটোগ্রাফারের মোবাইল থেকে ওই আলো গিয়ে পড়ে কংগ্রেস সভাপতির মাথায়।আর সেটিকেই স্পাইপার বন্দুকের সুবজ লেজার বলে দাবি করে কংগ্রেস।












Click it and Unblock the Notifications