মৃতের সংখ্যা বেড়ে হল ৯, দেখুন নয়ডায় অকুস্থলে কী চলছে

গ্রেটার নয়ডায় বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯, ছবিতে দেখুন সম্পূর্ণ ঘটনাক্রম।

গ্রেটার নয়ডার শাহ বেরি গ্রামের কাছে মঙ্গলবার রাতে পরপর দুটি নির্মিয়মান বহুতল ভেঙে পড়ে। প্রাথমিকভাবে ঘটনায় ৪জনের মৃত্যুর খবর জানিয়েছিল পুলিশ। ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে ছিলেন অন্তত ৫০ জন মানুষ। বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। এই ঘটনায় নয়ডার অন্যান্য বহুতলের বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।

রাতের অন্ধকারে ভেঙে পড়ল বহুতল

মঙ্গলবার রাত সাড়ে ন'টা নাগাদ গ্রেটার নয়ডায় একটি ৬ তলা উঁচু নির্মিয়মাণ ইমারত ভেঙে পড়ে তার পাশের বহুতলের উপর। খানিক পড়ে তার চাপ সামলাতে না পেড়ে ভেঙে পড়ে অপর বহুতলটিও।

অকুস্থল শাহবেরি গ্রাম

অকুস্থল শাহবেরি গ্রাম

ঘটনাটি ঘটে গ্রেটার নয়ডার পশ্চিমাংশে শাহবেরি গ্রামে। এই এলাকায় অনেকগুলি বহুতল নির্মাণের কাজ চলছে। ভেঙে পড়া ইমারতদুটিও নির্মিয়মাণ ছিল। বাড়িদুটির তলে আটকা পড়েন অন্তত ৫০ জন মানুষ।

উদ্ধারে বিপর্যয় মোকাবিলা বাহিনী

উদ্ধারে বিপর্যয় মোকাবিলা বাহিনী

খবর পেয়ে রাতেই ছুটে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার। বুধবারও সারা দিন চলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের বের করে আনার কাজ। বৃহস্পতিবারও উদ্বারকাজ চলছে।

উদ্ধারে শারমেয় বাহিনী

ধ্বংসস্তূপ থেকে প্রথম রাতেই মেলে ৩ জনের মৃতদেহ। কিন্তু বহু মানুষ তখনও ধ্বংসস্তূপের নিচেই আটকা পড়ে। তাদের চিহ্নিত করার জন্য ঘটনাস্থলে আনা হয় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ডগ স্কোয়াড বা শারমেয় বাহিনী। প্রাণের গন্ধ শুঁকে শুঁকে তারাই সন্ধান দেয় বহু মানুষের।

ভেঙে পড়লেন আত্মীয়রা

ভেঙে পড়লেন আত্মীয়রা

দুর্ঘটনায় নিহতরা প্রায় সবাই নির্মাণকর্মী। খবর পেয়ে বুধবার সকালেই ঘটনাস্থলে ছুটে আসেন তাঁদের পরিবারবর্গ। এই ঘটনা তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাঁদের ঘটনাস্থল থেকে স্বান্ত্বনা দিয়ে নিয়ে যান পুলিশ কর্মীরা।

আটক বহুতলের জমির মালিক

আটক বহুতলের জমির মালিক

খারাপ নির্মাণ সামগ্রী ব্যবহারেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে প্রচন্ড ক্ষুব্ধ স্থানীয়রা। ক্ষুব্ধ যাঁরা এই ইমারতগুলিতে ফ্ল্যাট বুক করেছিলেন তাঁরাও। একাংশ বুধবারই টাকা ফেরতের দাবি করেছেন। পুলিশ জমির মালিক গঙ্গা শরণ দ্বিবেদী ও ফ্ল্যাটের দালাল কাসিম-কে গ্রেফতার করেছে।

প্রাণ বাঁচানোই প্রধান লক্ষ্য

প্রাণ বাঁচানোই প্রধান লক্ষ্য

উদ্ধারকারীদের অবশ্য এসব দিকে মন নেই। তাঁদের ধ্যান জ্ঞান সবটাই যতগুলো পারা যায় প্রাণ বাঁচানো। বুধবার থেকেই অন্তত ১২ টি অ্যাম্বুলেন্স মজুত রাখা আছে ঘটনাস্থলে। উদ্ধার হওয়া মানুষদের স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতালগুলিকে সতর্ক করে রাখা হয়েছে।

যোগীর ক্ষতিপূরণ

যোগীর ক্ষতিপূরণ

মঙ্গলবার রাত থেকেই ঘটনার উপর নজর রেখে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই রাতেই তিনি স্থানীয় পুলিশ ও প্রশাসনকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন। বৃহস্পতিবার তিনি নিহতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের ব্যক্তিপিছু ৫০০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আতঙ্কে নয়ডার বহুতলবাসীরা

আতঙ্কে নয়ডার বহুতলবাসীরা

এই ঘটনা কাঁপিয়ে দিয়েছে শুধু ওই এলাকার নয় সমগ্র নয়ডার বহুতলের বাসিন্দাদেরই। এই ঘটনার পর প্রত্যেকটি ইমারতের নির্মাণ সামগ্রী নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। বাসিন্দাদের আশঙ্কা যে কোনও দিন এরকম অবস্থা তাদের সাধের আবাস ভবনটিতেও ঘটতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+