'গুড গর্ভন্যান্স' সপ্তাহের ৬দিনেই বড় সাফল্য, পূরণ করা হয়েছে ৩ কোটি আবেদন

'গুড গর্ভন্যান্স' সপ্তাহের ৬দিনেই বড় সাফল্য, পূরণ করা হয়েছে ৩ কোটি আবেদন

গত ২০ ডিসেম্বরই শুরু হয়েছিল 'গুড গর্ভন্যান্স' সপ্তাহ। আদর্শ প্রশাসনকে গ্রাম তথা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই উদ্যোগের মাধ্যমেই নাগরিকদের ৩ কোটি আবেদন পূরণ করা হয়েছে, সমাধান হয়েছে ৬ লক্ষ জনগনের সমস্যা। এবার এই তথ্যই তুলে ধরলেন এক অভিজ্ঞ সরকারি আধিকারিক।

গুড গর্ভন্যান্স সপ্তাহের ৬দিনেই বড় সাফল্য, পূরণ করা হয়েছে ৩ কোটি আবেদন

বহুক্ষেত্রেই দেখা যায়, ছোটখাটো শহর কিংবা প্রান্তিক গ্রামাঞ্চলে প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। যার ফলে স্বাভাবিকভাবেই একাধিক সমস্যারও সম্মুখীন হচ্ছেন তাঁরা। এর সমাধান করতেই 'শুভ প্রসাশন' সপ্তাহের আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছিল, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে মানুষের কাছে পৌঁছোবে, তাদের সমস্যার সমাধান করবে এই সপ্তাহটিতে৷ জনগণের পাঠানো আবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেবে।

সেই পরিকল্পনা অনুযায়ী-ই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় ৩ কোটি আবেদনের ভিত্তিতে। রেভিনিউ রেকর্ড, জন্ম শংসাপত্র, জাতি শংসাপত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে দেওয়া হয়েছে আবেদনকারীদের হাতে। জানানো হয়, প্রায় ২৫০ রকমের আবেদনের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সরকারি তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে ব্যবস্থা নেওয়া হয়েছে ১.৩ কোটি আবেদনের। নির্বাচনমুখী উত্তরপ্রদেশ, পঞ্জাবে ব্যবস্থা নেওয়া হয়েছে যথাক্রমে ২৫ এবং ৩০ লক্ষ আবেদনের। মানুষ নিজের সমস্যার কথাও জানিয়েছেন, রাজ্য পোর্টালে ৫.৫লক্ষ এবং কেন্দ্রীয় পোর্টালে ৬৫ হাজার অভিযোগের সমাধান করা হয়েছে এই ক'দিনে৷

২৫ ডিসেম্বর এই উদ্যোগের শুভ সমাপ্তি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মদিনটিকে 'গুড গভার্নেন্স ডে' হিসেবে পালন করা হয়। জানা গিয়েছে, এই উপলক্ষেই শনিবার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকাল থেকেই অবশ্য শুরু হয়ে গিয়েছে অটল স্মরণ। আজ সকালেই রাজঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর উদ্দেশ্যে সম্মানজ্ঞাপন করেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+