কাশ্মীরে ফের গ্রেনেড হামলা, আহত ২২, মৃত ১, শ্রীনগরে বাজারে ছড়াল আতঙ্ক

কাশ্মীরে ফের একবার গ্রেনেড হামলার ঘটনা ঘটল। এদিন শ্রীনগরে মৌলানা আজাদ বাজারে জঙ্গিরা গ্রেনেড হামলা চালিয়েছে বলে খবর এসেছে। হামলায় অন্তত ২২ জনের আহত হওয়ার আশঙ্কা রয়েছে। একজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে খবর। এই নিয়ে গত দশ দিনের মধ্যে পরপর বেশ কয়েকবার ভূ-স্বর্গে গ্রেনেড হামলা হল।

কাশ্মীরে ফের গ্রেনেড হামলা, শ্রীনগরে বাজারে ছড়াল আতঙ্ক

শুধু সেনাবাহিনীর ওপর নয়, সেখানকার স্থানীয় নাগরিকদের ওপর গ্রেনেড হামলা চালানোর ঘটনা সামনে এসেছে। এলাকার নাগরিকদের ওপর এই হামলা চালিয়েছে জঙ্গিরা।

গত সপ্তাহে কাশ্মীরে বাংলা থেকে যাওয়া পাঁচ মজদুরকে নৃশংসভাবে হত্যা করেছে জঙ্গিরা। তার আগে সোপোরে এলাকায় গ্রেনেড হামলা চালানো হয়। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তারও আগে, সেনার ওপর গ্রেনেড হামলা চালিয়েছে জঙ্গিরা। এদিন ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+