Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মর্মান্তিক ঘটনা! রং ছিটাতেই নাতির গায়ে গরম জল ঢাললেন দিদা, গুরুতর জখম ৪ বছরের শিশু, ভাইরাল ভিডিও

হোলির আনন্দে ভরা উৎসবই এক শিশুর জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াল। মহারাষ্ট্রের নাগপুর জেলার কোরাদি এলাকায় চার বছরের এক শিশুর উপর তারই দিদার বিরুদ্ধে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিতে গুরুতরভাবে দগ্ধ হয়েছে ওই শিশুটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, হোলির দিন শিশুটি বাড়ির বাইরে রঙভরা স্প্রে বোতল নিয়ে খেলছিল। খেলতে খেলতেই সে ভুলবশত তার দিদার গায়ে সেই রং স্প্রে করে দেয়। সেই সময় তিনি গরম জল দিয়ে বালতি ভরছিলেন। অভিযোগ যে, বাচ্চাটির উপরে রেগে গিয়ে তিনি ওই গরম জল শিশুটির উপর ঢেলে দেন।

এই ঘটনায় ওই শিশুটির কোমরের নিচে গুরুতর দগ্ধ হয়। তাকে তাড়াতাড়ি করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে। ইতিমধ্যেই ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

ভয়ঙ্কর এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও ইতিমধ্যে সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে, কালো শাড়ি পরা ওই মহিলা জলভর্তি বালতি নিয়ে হাঁটছেন। তখন শিশুটি রং ছিটাতে গেলে তিনি বালতির গরম জল তার উপর ঢেলে দেন। ব্যথায় চিৎকার করে ওঠে শিশু। তারপরে আর এক মহিলা ঠান্ডা জল ঢেলে তাকে সাহায্য করার জন্য চেষ্টা করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+