বি এস ইয়েদুরাপ্পার নাতনি সৌন্দর্যর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যপক চঞ্চল্য
বি এস ইয়েদুরাপ্পার নাতনি সৌন্দর্যর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যপক চঞ্চল্য
কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নাতনির ঝুলন্ত মৃতদেহ উদ্দার করা হল। মধ্য বেঙ্গালুরুর বসন্ত নগর এলাকার আবাসন থেকে উদ্ধার করা হয় বিজেপি নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনির মৃতদেহ। মাত্র বছর ৩০ বয়স ছিল ইয়েদুরাপ্পার নাতনি সৌন্দর্যর।

বি এস ইয়েদুরাপ্পার বড় মেয়ে পদ্মার কন্যা ছিলেন সৌন্দর্য। পেশায় একজন চিকিৎসক ছিলেন সৌন্দর্য। বেঙ্গালুরুরই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০১৯ সালে বিয়ে হয় তাঁর। সৌন্দর্যর স্বামীও পেশায় একজন চিকিৎসক। চার মাসের এক শিশুসন্তানও রয়েছে তাঁদের। দীর্ঘদিন ধরেই এই আবাসনেই স্বামী ও সন্তানকে নিয়ে থাকতেন সৌন্দর্য।
শুক্রবার সৌন্দর্যর আবাসনের ঘর থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর ব্রাউনিং হাসপাতালে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সহ তাবড় বিজেপি নেতা কর্মী ও মন্ত্রীরা পৌঁছেছেন ব্রাউনিং হাসপাতালে।
কিন্তু হঠাত কেন নিজের জীবন নিয়ে এত বড় একটি সিদ্ধান্ত নিলেন সৌন্দর্য তা সরেজমিনে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, মাতৃত্ব পরবর্তী অবসাদের ফলেই এই দুর্ঘটনা ঘটিয়েছেন সৌন্দর্য। তবে ইয়েদুরাপ্পা পরিবাসে এই প্রথম এমন ঘটনা নয়, এর আগেও ২০০৪ সালে কর্ণাটকের শিমোগাতে বাসভবনের জলের ট্যাঙ্ক থেকে ইয়েদুরাপ্পার স্ত্রী মৈত্রী দেবীর মৃতদেহ উদ্ধার করা হয়। যা নিয়েও হয়েছিল বিস্তর জলঘোলা।












Click it and Unblock the Notifications