অযোধ্যার রাম মন্দিরের পর এবার সীতা মন্দির! সরকারী উদ্যোগে বিদেশের মাটিতে নয়া পদক্ষেপ
অযোধ্যার রাম মন্দিরের পর এবার সীতা মন্দির! সরকারী উদ্যোগে বিদেশের মাটিতে নয়া পদক্ষেপ
অযোধ্যায় রাম মন্দিরের পর এবার নির্মাণ হতে চলেছে সীতা মন্দির। আর এমন সীতা মন্দির ঘিরে উদ্যোগ নিচ্ছে কংগ্রেস শাসিত মধ্য মধ্যপ্রদেশ সরকার। তবে দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতে এমন সীতা মন্দির তৈরি হবে। আর সেই ঘোষণা প্রকাশ্যে আসতেই তা খবরের শিরোনাম কেড়ে নিয়েছে।

মধ্যপ্রদেশ সরকারের সীতা মন্দির!
মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে , একটি 'গ্র্যান্ড সীতা মন্দির' তৈরি হতে চলেছে । আর তা তৈরি হবে শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা সরকারের এই উদ্যোগকে সাহায্য করবে কংগ্রেস শাসিত কমলনাথের মধ্যপ্রদেশ সরকার।

কমলনাথ সরকার কী জানিয়েছে?
মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, শ্রীলঙ্কার মহাবোধী সোসাইটির উদ্য়োগে এমন রাজকীয় সীতামন্দির তৈরির জন্য পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। আর তার জেরেই কমলনাথ সরকার যৌথভাবে এমন উদ্য়োগ নিয়েছে।

রাম মন্দিরের পর এবার সীতা মন্দির
প্রসঙ্গত, রাম মন্দিরের পর এবার সীতা মন্দির নিয়ে কমলনাথ সরকারের উদ্যোগের ঘোষণা যে হিন্দু ভোটব্যাঙ্ককে নিশানা করেই তৈরি হয়েছে, সেই ধারণাতেই অনড় বিরোধীরা। অন্যদিকে, খুব শিগিগিরিই শ্রীলঙ্কা গিয়ে গোটা বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন বলে খবর।












Click it and Unblock the Notifications