ফের পুলওয়ামায় পুলিশ স্টেশনে গ্রেনেড হামলা জঙ্গিদের, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

পুলওয়ামায় ফের হামলার চেষ্টা চালাল জঙ্গিরা। এদিন একটি পুলিশ স্টেশনে গ্রেনেড ছুড়ে পালায় জঙ্গিরা। সেই গ্রেনেড হামলার ফলে অন্তত তিন জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর।

পুলওয়ামায় ফের হামলার চেষ্টা চালাল জঙ্গিরা। এদিন একটি পুলিশ স্টেশনে গ্রেনেড ছুড়ে পালায় জঙ্গিরা। সেই গ্রেনেড হামলার ফলে অন্তত তিন জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। তাদের অবস্থা গুরুতর। এছাড়াও বেশ কয়েকজন সাধারণ মানুষের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ফের পুলওয়ামায় পুলিশ স্টেশনে গ্রেনেড হামলা জঙ্গিদের

পুলওয়ামায় একের পর এক হামলার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। এর আগে সোমবার সেনা কনভয়ে হামলা চালানোর চেষ্টা হয়। সেনা কনভয়ের সামনে থাকা একটি গাড়ির সামনে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এর ফলে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

তারপরই ২৪ ঘন্টা যেতে না যেতেই এদিন পুলিশ স্টেশনে গ্রেনেড হামলা করল জঙ্গিরা। ফেব্রুয়ারির ১৪ তারিখ পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালিয়ে ৪০ জন সিআরপিএফ জওয়ানকে জঙ্গিরা শহিদ করেছিল। সেই ঘটনার পর মাঝে বেশ কয়েকবার হামলার চেষ্টা করেছে জঙ্গিরা। সেনা তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। তবে সোমবার এবং এদিন মঙ্গলবার ফের নাশকতার চেষ্টা করে জঙ্গিরা কাশ্মীরে ফের একবার আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+