GPS Toll System: উঠে যাচ্ছে Toll Plaza! সমস্যা এড়াতে GPS Number Plate- লাগিয়ে ফেলুন গাড়িতে
জাতীয় সড়কে টোল (Toll Plaza) দিতে গিয়ে কার্যত ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয়! আর তা বেশির ভাগ সময়েই মানুষের কাছে বিরক্তিকর হয়ে ওঠে। তবে এবার জাতীয় সড়কে যাত্রা টেনশন ফ্রি হতে চলেছে। এবার আর টোল প্লাজাতে গিয়ে টোল দিতে হবে না।
GPS Toll System: জাতীয় সড়কে টোল (Toll Plaza) দিতে গিয়ে কার্যত ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয়! আর তা বেশির ভাগ সময়েই মানুষের কাছে বিরক্তিকর হয়ে ওঠে। তবে এবার জাতীয় সড়কে যাত্রা টেনশন ফ্রি হতে চলেছে। এবার আর টোল প্লাজাতে গিয়ে টোল দিতে হবে না।
খুব শীঘ্রই দেশের সমস্ত সড়ক থেকে টোল প্লাজা সরিয়ে দেওয়া হবে। আর সেখানে যুগান্তকারী প্রযুক্তিকে ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। এতে মানুষের উপকার হবে বলেই দাবি।

১ লাখ কোটি টাকার মতো তেল খরচ হয়ে থাকে
জানা যাচ্ছে, জিপিএস প্রযুক্তি দিয়ে টোল আদায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন এই GPS Toll System পুরোপুরি ভাবে চলে আসলেই ধীরে ধীরে হাইওয়ে থেকে সমস্ত টোল প্লাজা সরিয়ে নেওয়া হবে বলেই খবর। সম্প্রতি ট্রান্স্পোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং IIM কলকাতা একটি রিপোর্ট তৈরি করেছে। আর সেই রিপোর্ট অনুযায়ী, টোল প্লাজাতে টোল জমা করতে ঘন্টার পর ঘন্টা গাড়ির লাইনে দাঁড়িয়ে থাকার কারণে প্রায় ১ লাখ কোটি টাকার মতো তেল খরচ হয়ে থাকে।

বিপুল ক্ষতি ঠেকাতেই নামছে সরকার
এ ছাড়া দীর্ঘ সময় যানবাহন জ্যামে আটকে থাকায় প্রতি বছর প্রায় ৪৫ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। এভাবে যদি দেখা যায়, টোল প্লাজার কারণে সার্বিকভাবে দেশের ক্ষতি হচ্ছে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা। গত বছর কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণমন্ত্রী Nitin Gadkari - GPS Toll System এর বিষয়ে বিস্তারিত জানিয়ে ছিলেন। আর এই বিপুল ক্ষতি ঠেকাতেই সরকার এই বিষয়ে ভাবছে বলেও জানান কেন্দ্রীয়মন্ত্রী। শুধু তাই নয়, দ্রুত এই সিস্টেম লাগু হবে বলেও জানানো হয়।

জিপিএস নম্বর প্লেটে পরিবর্তন করা হবে
তবে এই সিস্টেম চালু করার আগে সমস্ত গাড়ির নম্বর প্লেট (Toll Number Plate) বদল করা হবে। আর সেগুলিকে জিপিএস নম্বর প্লেটে পরিবর্তন করা হবে বলে জানানো হয়। ইতিমধ্যে পরিবহন দফতর থেকে এই বিষয়ে নির্দেশ জারি করেছে। যেখানে সমস্ত গাড়িতে GPSNumber Plate লাগানোর কথা বলা হয়েছে। আর সেই নির্দেশ মতো সমস্ত পুরানো গাড়িতে থাকা নম্বর প্লেটগুলিকে খুলে GPSNumber Plate লাগানোর কথাও বলা হয়েছে।

গাড়ির নম্বর প্লেট স্ক্যান করা হবে
GPS Toll System-এর মাধ্যমে যখনই আমি টোল প্লাজা ক্রশ করবেন গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর প্লেট স্ক্যান করা হবে। আর এরপরেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোল আদায়ের টাকা কেটে নেওয়া হবে। ঠিক যতটা যাত্রা করবেন সেই গন্তব্যের জন্যে যত টাকা কাটার সেটাই কাটবে। এতে গ্রাহকের টাকা বেঁচে যাবে বলে জানাচ্ছেন এক আধিকারিক। যদিও ইতিমধ্যে ফাস্টট্যাগ লাগানো হয়েছে। তবে এবার আরও আধুনিক ব্যবস্থা নিয়ে আসতে চলেছে সরকার।












Click it and Unblock the Notifications