পুরনো দেশদ্রোহিতার আইন পুনর্বিবেচনা করা হচ্ছে, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
দীর্ঘদিন ধরে 'রাষ্ট্রদ্রোহ আইন' বদলের দাবি উঠছে! আর তা নিয়ে একাধিক আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে। কেন্দ্রের তরফে 'রাষ্ট্রদ্রোহ আইনে'র শাস্তি নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু হয়েছে।
এমনকি পুরো বিষয়টিই প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে। যদিও সুপ্রিম কোর্টেও এই সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। বলে রাখা প্রয়োজন, বিতর্কিত এই আইন নিয়ে অন্তত ১৬ টি আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে। দণ্ডবিধির সাংবিধানিক বৈধতা যেখানে চ্যালেঞ্জ জানানো হয়েছে।

আজ সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালারের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। এই মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল এই মামলার শুনানিতে অংশ নেন। আদালতকে তিনি জানান, সরকার ভারতীয় দণ্ডবিধির 124A ধারা পুনরায় পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করেছে।
শুধু তাই নয়, বিষয়টি সংসদে যাওয়ার আগে পর্যালোচনা করা হবে বলেও মামলার শুনানিতে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বর্ষার অধিবেশনের পর যাতে এই মামলার শুনানি সেই আবেদনও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে রেখেছেন বর্ষীয়ান এই আইনজীবী।
জানা গিয়েছে, অগস্টের দ্বিতীয় সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানির জন্যে ধার্য করেছে শীর্ষ আদালত। তবে মামলার শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট জেনারেল গোপাল শঙ্করনারায়ণন এই মামলার শুনানির জন্যে সাত বিচারপতির বিশেষ বেঞ্চ গঠনের দাবি জানান।
তাতে স্পষ্ট আদালত জানিয়ে দেয় যে, সাত বিচারপতির বেঞ্চে যাওয়ার আগে পাঁচ বিচারপতির বেঞ্চের সামনেই বিষয়টি রাখতে হবে। বলে রাখা প্রয়োজন, সুপ্রিম কোর্ট এই আইনের উপর ইতিমধ্যে স্থগিতাদেশ জারি করেছে। গত বছর এই নির্দেশ জারি করার আগে কেন্দ্রকে বিষয়টি পর্যালোচনা করার কথা বলে। এই অবস্থায় এই আইনের আওতায় গ্রেফতার করা হচ্ছে না।












Click it and Unblock the Notifications