ঠিক ভোটের আগেই হয়েছে সার্জিকাল স্ট্রাইক, প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ কংগ্রেসের
বিজেপি যে মেরুকরণের রাজনীতিকে হাতিয়ার করেই ভোট বৈতরণী পাড় করেছে এটা এখন আর কারোর অজানা নয়। সেকারণেই কাশ্মীর সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী সদর্পে বলেছিলেন এখন ভোট হলে ৪০০ আসনে পেত বিজেপি।
২১ অক্টোবর মহারাষ্ট্র, হরিয়ানা সহ একাধিক রাজ্যে বিধানসভা ভোট, ঠিক তার আগেই কাশ্মীরে শুরু হয়েছে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাক সেনার গুলির লড়াই। তাতে যথারীতি সাফল্য এসেছে ভারতীয় সেনারই। ঠিক ভোটের আগেই মোদী সরকারের সার্জিকাল স্ট্রাইক হয় বলে কটাক্ষ করেছে কংগ্রেস।

২০১৯ সালের লোকসভা ভোটে আগেই বালাকোটে এয়ার স্ট্রাইক করে জাতিয়তাবাদের জোয়ার বইয়েছিলেন মোদী সরকার। আর সেটাকে হাতিয়ার করেই ভোট যুদ্ধ জয় করেছিল বিজেপি। কংগ্রেস নেতা অখিলেশ সিং এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বুঝিয়ে দিয়েছিলেন একেবারে পরিকল্পিত ভাবেই সার্জিকাল স্ট্রাইক চালায় মোদী সরকার। দেশবাসীর নজর ঘোরাতেই এগুলি করা হয়।
কংগ্রেসের এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দলের মুখপাত্র শাহনওয়াজ হুসেন দাবি করেছেন, পাকিস্তানকে জবাব দেওয়ার সময় হলেই জবাব দেবে ভারতীয় সেনা এর মধ্যে দিনক্ষণ সময়ের কোনও অবকাশ নেই। বিজেপি নেতার দাবি কংগ্রেস বুঝে গিয়েছে হরিয়ানা এবং মহারাষ্ট্রে হারবে সেকারণেই এই ধরনের কথা বলছে।












Click it and Unblock the Notifications