One Nation One Election: সোমবার সংসদে ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করবে না কেন্দ্র, তীরে এসে কেন সিদ্ধান্ত বদল?
One Nation One Election: সোমবার সংসদে পেশ করা হচ্ছে না 'এক দেশ এক ভোট' বিল । শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টাল কেন্দ্র। রবিবার নতুন করে তৈরি হওয়া তালিকায় নেই 'এক দেশ এক ভোট' বিল। ১৬ ডিসেম্বর সংসদের কার্যসূচিতে রাখা হয়েছিল 'এক দেশ এক ভোট' বিল। কিন্তু শেষে তা রাখা হয়নি কার্যসূচিতে।
সোমবার লোকসভায় বিল পেশের কথা থাকায় সাংসদদের বিলের কপি আগেভাগেই বিতরণ করেছিল কেন্দ্রীয় সরকার। বিল যাতে তারা পড়ে সিদ্ধান্ত নিতে পারেন। এদিকে সংসদে চলতি শীতকালীন অধিবেশন (Winter Session) শেষ হতে চলেছে আগামী ২০ ডিসেম্বর। সেক্ষেত্রে আগামিকাল পেশ না হলে কেন্দ্রের হাতে আর চার দিন বাকি থাকবে বিল পেশ করার জন্যে।

বৃহস্পতিবার মন্ত্রিসভায় (Cabinet Ministry) সংবিধানের ১২৯তম সংশোধনী বিল ২০২৪ ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল ২০২৪ অনুমোদন করা হয়। সোমবার সেই বিলগুলিও সংসদে পেশ করার কথা ছিল। শুক্রবার কার্যসূচিতে (agenda of business) তেমনই উল্লেখ ছিল।
যদিও চূড়ান্ত তালিকায় সেগুলি বাদ দেওয়া হল। সোমবার পেশ করা হবে না ওই দুটি বিলও। যদিও ওই বিলগুলি এদিনের অ্যাজেন্ডা থেকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার।
সরকারি তরফে সূত্রের খবর, চলতি সপ্তাহের পরের দিকে অধিবেশনের শেষ লগ্নে ওই বিলগুলি পেশ করা হতে পারে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ২০২৩ সালের ২ সেপ্টেম্বর গঠিত কোবিন্দ কমিটির সুপারিশের উপর ভিত্তি করেই 'এক দেশ এক নির্বাচন'-এর খসড়া বিল প্রস্তুত করা হয়েছে।
মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে 'এক দেশ এক নির্বাচন' প্রস্তাব। দুটি বিলে লোকসভা ও বিধানসভা ভোটগুলিকে একসঙ্গে করার প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবের চরম বিরোধিতা করেছে কংগ্রেস, তৃণমূল-সহ বাকি দলগুলি। 'এক দেশ এক নির্বাচন' আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানবে বলে দাবি বিরোধী দলগুলির।
এদিকে সূত্রের খবর, ২০৩৪ সালের আগে 'এক দেশ, এক নির্বাচন' বাস্তবায়ন করা সম্ভব হবে না। ২০২৯ সালে লোকসভা নির্বাচনে নতুন সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পরই রাষ্ট্রপতির তরফে নির্দিষ্ট তারিখ ঠিক করে বিজ্ঞপ্তি জারি করা সম্ভব।
এর পরের পাঁচ বছরে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করার পরিকাঠামোগত প্রস্তুতি সারা হবে। কাজেই ২০৩৪ সালের নির্বাচনের আগে একসঙ্গে বিধানসভা ও লোকসভা নির্বাচন সম্ভব হবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications