লাদাখ সীমান্তে সংঘাতের আবহে দেশে আসছে আরও ৩-৪টি রাফাল, নভেম্বরেই 'ল্যান্ডিং'
লাদাখে ভারত-চিন সীমান্তে সংঘাতের আবহের মধ্যেই ফের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় বায়ুসেনা। নভেম্বরের প্রথম সপ্তাহে হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে অবতরণ করতে চলেছে ৩ থেকে ৪টি রাফাল যুদ্ধ বিমান। ইতিমধ্যেই প্রথম দফায় আসা রাফাল যুদ্ধবিমানগুলি লাদাখের ভারত-চিন সীমান্তে মোতায়েন করা হয়েছে। সীমান্তে বেড়ে চলা উত্তেজনাপূর্ণ আবহে এই যুদ্ববিমানগুলির আগমন যে তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

ফ্রান্স থেকে ৫টি রাফাল যুদ্ধ বিমান ভারতে পৌঁছায় জুলাইতে
প্রথম দফায় জুলাই মাসের ২৯ তারিখ ফ্রান্স থেকে ৫টি রাফাল যুদ্ধ বিমান ভারতে পৌঁছায়। ফ্রান্সের ইস্ট্রেস এয়ারবেস থেকে ৭০০০ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে হরিয়ানার আম্বালায় অবতরণ করে। সেপ্টেম্বরের ১০ তারিখ আম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয় ওই যুদ্ধ বিমানগুলিকে।

ভারত-চিন সীমান্তে মোতায়েন রাফাল
ইতিমধ্যেই প্রথম দফায় আসা রাফাল যুদ্ধবিমানগুলি লাদাখের ভারত-চিন সীমান্তে মোতায়েন করা হয়েছে। সরকারি সূত্রে খবর, দ্বিতীয় দফায় নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতে আসতে চলেছে আরও ৩ থেকে ৪টি রাফাল যুদ্ধবিমান। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে।

পাইলটরা রাফাল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন ফ্রান্সে
ভারতীয় পাইলটরা রাফাল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন ফ্রান্সে। ২০২১ সালের মার্চের মধ্যেই প্রশিক্ষণ পর্ব শেষ করে দেশে ফিরবেন তাঁরা। তারপর হরিয়ানার আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিতে প্রত্যেকটি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে একজন করে স্কোয়াড্রন মোতায়েন করবে ভারতীয় বায়ুসেনা।












Click it and Unblock the Notifications