কোভিড রোগীর সুস্থতার ৯০ দিন বাদে মিলবে ভ্যাকসিন, নির্দেশিকা কেন্দ্রের
কোভিড রোগীর সুস্থতার ৯০ দিন বাদে মিলবে ভ্যাকসিন, নির্দেশিকা কেন্দ্রের
ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনের প্রস্তাবনা পেয়েই করোনা রোগীর ভ্যাকসিনের সময়কাল নিয়ে কেন্দ্রের তরফে এল বড় ঘোষণা। শুধু তাই নয়, যে সমস্ত সদ্যজাতরা মায়েরা ভ্যাকসিন নেওয়া নিয়ে উদ্বিগ্ন, তাঁদের জন্যও রয়েছে কিছু নির্দেশ।

কোভিড রোগীদের ভ্যাকসিন নিয়ে সরকারি নির্দেশ
কেন্দ্র এদিন সাফ জানিয়েছে, একজন কোভিড রোগী সুস্থ হওয়ার ৩ মাস বাদে তাঁকে ভ্যাকসিন দিতে হবে। এদিকে, কেউ যদি একটি ভ্যাকসিন নিয়ে করোনা আক্রান্ত হন, তাহলে করোনা সারিয়ে ওঠার ৯০ দিন বাদে দ্বিতীয় ভ্যাকসিন মিলবে তাঁর।

ভ্যাকসিন নিয়ে বড় বার্তা
এদিন সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ভ্যাকসিনেশনের আগে আলাদা করে কোনও স্ক্রিনিংয়ের প্রয়োজন নেই। কোনও ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের প্রয়োজন নেই।

সদ্যজাতের মায়েদের ক্ষেত্র নিয়ম
সমস্ত সদ্যজাতর মায়েরা, যাঁরা 'ল্যাক্ট্যাটিং', তাঁরা ভ্যাকসিন নিতে পারবেন বলে খবর। এর আগে এই বিষয়ে প্রস্তাবনা আসে এইডিভিএজির তরফে। তবে গর্ভবতীদের ক্ষেত্রে কী নির্দেশ আসবে , তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

করোনা ভ্যাকসিন ও ভারত
প্রসঙ্গত, দেশে করোনা ভ্যাকসিনেশন চালু হয়েছে জানুয়ারি মাসে। সেই সময় থেকে ১৮.৫৭ কোটি মানুষ দেশে এযাবৎকালে ভ্যাকসিন পেয়েছেন। প্রসঙ্গত, ১ মে থেকে ১৮-৪৪ বছরের বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে। তবে ভ্যাকসিনের জন্য হাহাকার বহু রাজ্যে দেখা যাচ্ছে। এদিকে,বর্তমানে বিশ্বের মধ্যে সবথেকে বেশি করোনায় মৃত্যু হচ্ছে ভারত। ভারতে যখন সাড়ে চার হাজারের বেশি মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, তখন আমেরিকায় মৃত্যু হচ্ছে সাত-আটশো। আর ব্রাজিলে করোনা দৈনিক কাড়ছে গড়ে আড়াই হাজার মানুষের প্রাণ। এছাড়া বিগত ২৪ ঘণ্টার বিচারে আর্জেন্টিনায় মারা গিয়েছে সাড়ে সাতশো মানুষ।












Click it and Unblock the Notifications