AADHAAR নিয়ম সংশোধন করল সরকার! নির্দিষ্ট সময়ে তথ্য আপডেটের বিধি

আধার আইন সংশোধন করেছে সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, প্রতি ১০ বছরে অন্তত একবার এব্যাপারে প্রয়োজনীয় নথিগুলি একবার আপডেট করা যেতে পারে। এব্যাপারে গতমাসে UIDAI-এর তরফে এব্যাপারে নথি জমা দেও

আধার আইন সংশোধন করেছে সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, প্রতি ১০ বছরে অন্তত একবার এব্যাপারে প্রয়োজনীয় নথিগুলি একবার আপডেট করা যেতে পারে। এব্যাপারে গতমাসে UIDAI-এর তরফে এব্যাপারে নথি জমা দেওয়ার কথা বলে।

আধার নির্ভুল করতে পদক্ষেপ

আধার নির্ভুল করতে পদক্ষেপ

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধার নম্বরধারীরা, আধারের তালিকাভুক্তির তারিখ থেকে প্রতি ১০ বছর পূর্ণ হওয়ার পরে পরিচয়ের প্রমাণ, ঠিকানার প্রমাণের নথি জমা দিয়ে অন্তত একবার সহায়ক নথিগুলি আপডেট করতে পারেন। যাতে আধারে নির্ভুলতাকে নিশ্চিত করা যায়।

অক্টোবরে UIDAI-এর পদক্ষেপ

অক্টোবরে UIDAI-এর পদক্ষেপ

অক্টোবরে UIDAI-এর তরফে বেশ কিছু আধার নম্বর জানিয়ে বলা হয়েছিল, সেইসব আধার নম্বরধারীরা তাদের শনাক্তকরণ এবং বসবাসের প্রমাণের নথিগুলি যেন আপডেট করেন। এছাড়াও সাধারণ মানুষের কাছে অনুরোধও করা হয়েছিল। কেননা সেইসব আধার নম্বরগুলি দশ বছরের আগে ইস্যু করা হয়েছিল, যেগুলির গত ১০ বছরের বেশি সময়ে কোনও আপডেট করা হয়নি। এব্যাপারে উল্লেখ করা যেতে পারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তত হাজার সরকারি প্রকল্পে নির্দিষ্ট ব্যক্তিকে সনাক্তকরণে আধার ব্যবহার করা হয়। এর মধ্যে ৬৫০ টি প্রকল্প রাজ্য সরকারগুলির এবং ৩১৫ টি প্রকল্প কেন্দ্রীয় সরকারের। এসবগুলির ক্ষেত্রেই ইকোসিস্টেম এবং বায়োমেট্রিক প্রমাণীকরণ ব্যবহার করা হয়।

অনলাইনে কিংবা আধার কেন্দ্রে যেতে হবে

অনলাইনে কিংবা আধার কেন্দ্রে যেতে হবে

UIDAI-এর তরফে আধারের নথি আপডেট করতে 'আপডেট ডকুমেন্ট' নামে নতুন বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে। যা myAadhaat অ্যাপের মাধ্যমে কিংবা পোর্টালের মাধ্যমে অনলাইনে আপডেট করা যেতে পারে। না হলে আধার তালিকাভুক্তির কেন্দ্রে যেতে হবে। আধার তালিকাভুক্তির কেন্দ্রে সনাক্তকরণের নথি ও বসবাসের প্রমাণ আপডেট করা যায়। আধার প্রোগ্রামে আইরিস, আঙুলের ছাপ এবং ফটোগ্রাম থাকে।
নতুন বৈশিষ্ট 'আপডেট ডকুমেন্ট'-এ কোনও আধার নম্বরধারীর নাম-ফটো (POI) কিংবা নাম-ঠিকানা (POA) নথি আপডেট করা যায়।

গত বছরে আপডেট হয়েছে প্রায় ১৬ কোটি

গত বছরে আপডেট হয়েছে প্রায় ১৬ কোটি

UIDAI সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১৩৪ কোটি আধার নম্বর দেওয়া হয়েছে। তবে 'আপডেট ডকুমেন্ট' বৈশিষ্টটি যুক্ত করার পরে ঠিক কতজনকে আধার আপডেট করতে হবে, তা জানা যায়নি। তবে গত বছরে দেশের প্রায় ১৬ কোটি মানুষ তাঁদের আধার ডকুমেন্ট আপডেট করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+