একলাফে তিনগুণ মাইনে বাড়ছে রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতির!
রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতির মাইনে একলাফে তিনগুণের বেশি বাড়তে চলেছে। দেশের সর্বোচ্চ দুই প্রধানের মাইনে ও ভাতা নিয়ে এমনই প্রস্তাব তৈরি করেছে কেন্দ্রীয় সরকার।
নয়াদিল্লি, ২৬ অক্টোবর : রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতির মাইনে একলাফে তিনগুণের বেশি বাড়তে চলেছে। দেশের সর্বোচ্চ দুই প্রধানের মাইনে ও ভাতা নিয়ে এমনই প্রস্তাব তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। সপ্তম পে-কমিশনের নিয়মানুযায়ী যে অবস্থা তৈরি হয়েছে তাতে রাষ্ট্রপ্রধান ও উপরাষ্ট্রপ্রধানের মাইনে বাড়ানো ছাড়া উপায় নেই। [দ্বিতীয়বার রাষ্ট্রপতি পদে বসবেন বাংলার প্রণব মুখোপাধ্যায়?]
নতুন বেতন কমিশন অনুযায়ী রাষ্ট্রপতির মাইনে (১ লক্ষ বা তার কিছু বেশি টাকা) দেশের শীর্ষস্থানীয় আমলা অথবা ক্যাবিনেট সেক্রেটারিদের থেকে কম। ফলে প্রস্তাব রয়েছে তা বাড়িয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে অন্যান্য ভাতা বাদে রাষ্ট্রপতির মাইনেও অনেকটা বাড়তে চলেছে। [আব্দুল কালামের সংক্ষিপ্ত জীবনী, সঙ্গে অজানা নানা তথ্য]

সপ্তম বেতম কমিশনের প্রস্তাব অনুযায়ী মাইনে বেড়ে ৫ লক্ষ টাকা হতে পারে যা বর্তমানের দেড় লক্ষ টাকার তিনগুণেরও বেশি। এছাড়া উপ-রাষ্ট্রপতির মাইনে ৩.৫ লক্ষ টাকা করার কথা হয়েছে। [আব্দুল কালামকে নিয়ে অজানা কয়েকটি তথ্য]
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিল পাশ হয়ে গেলেই তা কার্যকর করা হবে। সম্ভবত আগামী শীতকালীন অধিবেশনেই তা পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০৮ সালে শেষবার রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও রাজ্যপালের মাইনে বেড়েছিল। তারপর এবার ফের তার প্রস্তাব এসেছে।
প্রসঙ্গত, ২০০৮ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ৫০ হাজার, উপ-রাষ্ট্রপতি ৪০ হাজার ও বিভিন্ন রাজ্যের রাজ্যপালরা ৩৬ হাজার টাকা করে মাইনে ও সঙ্গে অন্যান্য ভাতা পেতেন। এবারে রাষ্ট্রপতি ও অন্যান্যদের মাইনে বাড়ানোর পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি ও অন্যদেরও পেনশন বাড়ানোর প্রস্তাব হয়েছে।












Click it and Unblock the Notifications