আগামী বছরের শুরুতেই ফের আসতে পারে করোনার তৃতীয় ঢেউ ! নয়া তথ্য ঘিরে চাঞ্চল্য
কোভিডের দানবীয় দ্বিতীয় স্রোত কবে শেষ হবে, তা নিয়ে রীতিমতো জল্পনা রয়েছে সমস্ত মহলে। ইতিমধ্যেই গোটা ভারত হাহাকার থেকে আর্তনাদে প্রমাদ গুনছে। কোথাও আতঙ্ক, কোথাও ভয়, কোথাও আবার অবসাদ গ্রাস করছে কোভিড ঘিরে। এমন অবস্থায় 'ইন্ডিয়া টুডে'র এক এক্সক্লুসিভ রিপোর্ট বলছে সরকারি প্যানেলের কাছে আন্দাজ রয়েছে যে করোনার দ্বিতীয় স্রোত কবে থামবে?

কী বলছে হিসাব?
'সূত্র' (Susceptible, Undetected, Tested (positive) and Removed Approach)মডেল অনুযায়ী, মে মাসের শেষের দিকে দৈনিক করোনা আক্রান্তেরস সংখ্য়া ১.৫ লাখ। জুন মাসের শেষে তা ২০ হাজারে গিয়ে দাঁড়াবে। আর জুলাইতে গিয়ে থামতে পারে করোনার দ্বিতীয় স্রোতের ঢেউ। প্যানেলের অন্যতম সদস্য আইআইটি কানপুরের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল। তাঁর মতে মহারাষ্ট্র, কর্ণাটক উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান, কেরল, সিকিম, উত্তরাখণ্ডে ইতিমধ্যই করোনার পিক চলে এসেছে। ফলে এবার গ্রাফ নিচের দিকে নামা উচিত।

কোন রাজ্যে কবে পিক?
সূত্র মডেল অনুযায়ী আর ছয় মাসের মদ্যে দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় স্রোত। এদিকে, মণীন্দ্র আগরওয়াল বলছেন, আসম করোনার পিক দেখবে ২০-২১ মে, ত্রিপরা ২৬-২৭মে, মেঘালয় ৩০ মে, হিমাচল প্রদেশ পাঞ্জাবে এখনই করোনার পিক চলছে। তবে দুটি রাজ্য । যথাক্রমে ২৪ ও ২ মে পক দেখতে পাবে। তামিলনাড়ুতে পিক দেখা যাবে ২৯-৩১ মে। পুদুচেরিতে পিক দেখা যাবে ১৯ থেকে ২০ মে।

তৃতীয় স্রোত কবে থেকে?
আর ছয় থেকে আট মাসের মধ্যে করোনার তৃতীয় স্রোত আসন্ন বলে জানিয়েছে এই মডেল। তবে সেই সময় করোনার দংশনের তীব্রতা তেমনভাবে থাকবে না বলে জাবিয়েছেন আইআইটি কানপুরের এই অধ্যাপক। তাঁর দাবি, যখন তৃতীয় স্রোত আসবে, তখন তার ভয়াবহতা কম হবে। কারণ ততদিনে অনেকেই ভ্যাকসিন নিয়ে নিয়েছে।

সরকারের বিশেষ প্যানেল
প্রসঙ্গত তিন সদস্যের কমিটি নিয়ে তৈরি হয়েছে করোনা বিষয়ক সরকারের এই বিশেষ প্যানেল। যারা করোনার নানা সম্ভাবনা নিয়ে কাজ করছে। তাতেই উঠে এসেছে করোনার নিধন বার্তা সম্পর্কে এই তথ্য।












Click it and Unblock the Notifications