দেশে করোনার ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ নিয়ে বৈঠক! পদ্ধতি ঘোষণা মোদী সরকারের

ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিনের সংগ্রহ ও বিতরণ করা হবে, কেন্দ্রীয় ভাবে। মোদী সরকারের তরফে এনিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছিল। বুধবার সেই প্যানেলের বৈঠক হয়।

ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিনের সংগ্রহ ও বিতরণ করা হবে, কেন্দ্রীয় ভাবে। মোদী সরকারের তরফে এনিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছিল। বুধবার সেই প্যানেলের বৈঠক হয়। সেখানেই ঠিক হয়েছে, ভ্যাকসিন কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করা হবে। পাশাপাশি এও নিশ্চিত করা হয়েছে, ভ্যাকসিনের ট্র্যাক করা হবে, যতক্ষণ না পর্যন্ত তা নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছচ্ছে।

বৈঠকের নেতৃত্বে নীতি আয়োগের সদস্য

বৈঠকের নেতৃত্বে নীতি আয়োগের সদস্য

করোনার ভ্যাকসিনের সংগ্রহ ও বিতরণ নিয়ে প্রথম বৈঠকটি হয় নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত সদস্য ভিকে পাচিলের নেতৃত্বে। ভ্যাকসিনের কার্যকারীতা বজায় রাখতে বন্টনের সময় কোল্ডচেন যাতে রক্ষণাবেক্ষণ করা হয় তা নিয়ে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ন্যায় সঙ্গতভাবে যাতে তা পাওয়া যায় সেবিষয়েও জোর দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের ঘোষণা

স্বাস্থ্যমন্ত্রকের ঘোষণা

ভ্যাকসিন সংগ্রহ, বন্টনের পদ্ধতি নিয় বুধবার বৈঠকে বসেছিল ন্যাশনাল এক্সপার্ট গ্রুপও। এরপর স্বাস্থ্যমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, বিষয়টি নিয়ে স্টেট অফ আর্ট ডিজিটাল ইনফ্রাস্ট্রাকটার গড়ে তোলা হবে নির্দিষ্ট গন্তব্যে ভ্যাকসিন পৌঁছতে এবং স্টকের অবস্থান জানাতে।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় সব কটি রাজ্যকে বলা হয়েছে, ভ্যাকসিন সংগ্রহ করতে আলাদা কোনও ব্যবস্থা করার দরকার নেই। নির্দিষ্ট ব্যক্তির হাতে যাতে ভ্যাকসিন পৌঁছয় সেব্যাপারে নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।

ভারত সাহায্য করবে প্রতিবেশী দেশগুলোকেও

ভারত সাহায্য করবে প্রতিবেশী দেশগুলোকেও

শুধু দেশের বাজারেই নয়, ভারত সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশ এবং নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলিকেও তারা ভ্যাকসিনের বিষয়ে সাহায্য করবে। এব্যাপারে দেশে ভ্যাকসিন উৎপাদক সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

বিশ্বে ছটি ভ্যাকসিন রয়েছে ফেজ ২-৩-র মধ্যে

বিশ্বে ছটি ভ্যাকসিন রয়েছে ফেজ ২-৩-র মধ্যে

বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারা বিশ্বে ছটি ভ্যাকসিন রয়েছে ফেজ ২-৩-র মধ্যে। মঙ্গলবার রাশিয়া করোনায় বিশ্বের প্রথম ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে। এছাড়াও সারা বিশ্বে আরও ১২০টি ভ্যাকসিন বিভিন্ন ক্লিনিক্যাল স্টেজে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+