করোনা ভ্যাকসিন নিয়ে মোদী সরকারের বড় পদক্ষেপ আসন্ন ! নজরে নভেম্বর ৬

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছেন যে, করোনার ভ্যাকসিন দেশে সমস্ত মানুষকে দেওয়া হবে। এরপর সিরাম কর্তা আদার পুনাওয়ালাও অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কবে আসতে পারে, তা নিয়ে খানিকটা আভাস দেন। এমন পরিস্থিতিতে নভেম্বর ৬ কে নজরে রেখে এক বড় পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার।

 করোনা ভ্যাকসিন ও ভারত

করোনা ভ্যাকসিন ও ভারত

দিল্লিতে কূটনৈতিক মহলের সামনে ভারত সরকার আগামী ৬ নভেম্বর করোনার ভ্যাকসিন নিয়ে বিভিন্ন বিষয়ের বিশদ তথ্য় রাখবে বলে খবর। আর এই ঘটনার আভাস আসতেই রীতিমতো আশার আলো জাগতে শুরু করে দিয়েছে।

 কারা থাকছেন এমন বৈঠকে?

কারা থাকছেন এমন বৈঠকে?

জানা গিয়েছে, এই বৈঠকে থাকবেন বিদেশ মন্ত্রকের সচিব হর্ষ শ্রিংলা, নীতি আয়োগের সদস্য ভিকে পাল, স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সব ভারত সরকারের একাধিক সিনিয়ার আমলা। কোভডি ভ্যাকসিন নিয়ে এমন পদক্ষেপ আগে দেখা যায়নি মোদী সরকারের তরফে। ফলে ৬ নভেম্বর ঘিরে আপাতত পাখির চোখ মানুষের।

বিদেশ মন্ত্রকের বড় পদক্ষেপ

বিদেশ মন্ত্রকের বড় পদক্ষেপ

আন্তর্জাতিক মহলের সামনে ভারতের করোনা ভ্যাকসিনের গতিবিধি নিয়ে এভাবে বক্তব্য রাখতে আগে দেখা যায়নি দিল্লিকে। মনে করা হচ্ছে, সেদিন কোনও গুরুত্বপূর্ণ বিষয় জানান দিতে পারে মোদী সরকারের কূটনৈতিক মহল।

কোভিড ভ্যাকসিন, মোদী সরকার ও আন্তর্জাতিক মহল

কোভিড ভ্যাকসিন, মোদী সরকার ও আন্তর্জাতিক মহল

এই মুহূর্তে বিশ্বের ১৫০ টি দেশে কোভিড ভ্যাকসিনের গবেষণা চলছে। সেই জায়গা থেকে বিভিন্ন দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার ৫ টি মডেলও ঘোষণা করার কথা মোদী সরকারের। এদিকে, অক্সফোর্ড ভ্যাকসিনের শেষের দিকের ট্রায়াল ভারতে চলছে। সবমিলিয়ে আপাত আশার আলো খানিকটা হলেও দেখতে শুরু করছে দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+