Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজনীতিতে স্বচ্ছ্বতা আনতে ব্রহ্মাস্ত্র ছাড়ল কেন্দ্রের মোদী সরকার

ভোটের সময়ে রাজনৈতিক দলগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছ্বতা বজায় রাখতে নতুন পদক্ষেপের ঘোষণা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের।

রাজনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে ভোটের সময়ে রাজনৈতিক দলগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছ্বতা বজায় রাখতে নতুন পদক্ষেপের ঘোষণা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। রাজনৈতিক দলগুলিকে নির্বাচনের সময় অথবা অন্য কোনওভাবে চাঁদা দিতে গেলে সরাসরি টাকা দেওয়া যাবে না। বন্ড কিনতে হবে। এর পোশাকি নাম 'ইলেক্টোরাল বন্ড'।

রাজনীতিতে স্বচ্ছ্বতা আনতে ব্রহ্মাস্ত্র ছাড়ল কেন্দ্রের মোদী সরকার

মঙ্গলবার লোকসভায় এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এর ফলে ভোটের সময় কালো টাকার লেনদেন নিয়ে যে অভিযোগ এতদিন উঠেছে তাতে লাগাম পরানো যাবে বলে দাবি করা হচ্ছে।

ভারতের নাগরিক অথবা ভারতে ব্যবসা করা যেকোনও সংস্থাই ব্যাঙ্কের মাধ্যমে এই বন্ড কিনে পছন্দের রাজনৈতিক দলকে দিতে পারবে। ১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ ও ১ কোটি টাকার বন্ড স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দিষ্ট শাখা থেকে নিতে হবে।

নতুন পদক্ষেপ অনুযায়ী রাজনৈতিক দলকে কে বা কারা টাকা অনুদান দিচ্ছে তাঁর বা সেই সংস্থার নাম না জানাতে হলেও কত টাকা অনুদান জমা পড়ছে বা পড়েছে তা ফলাও করে ব্যালান্স শিটে জানাতে হবে। তবে নাম না জানালে সেখানেও তো স্বচ্ছ্বতা পুরোপুরি এল না! অরুণ জেটলি সেটা মেনে নিয়ে বলেছেন, ধীরে ধীরে এই অবস্থাকেও বদলে দেওয়া হবে।

আর দুই-তিন মাসের মধ্যেই বন্ড পেপার ছাপা হয়ে যাবে। তার মাধ্যমেই বন্ড কিনে তা রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়া যাবে। আপাতত হাই-সিকিউরিটি বন্ড পেপার ছাপার কাজ চলছে। দলের যে নির্দিষ্ট অ্যাকাউন্ট রয়েছে, সেখানেই এই টাকা দেওয়া যাবে। অন্যথায় নয়।

নোট বাতিলের পর যেমন কালো টাকায় ধাক্কা দেওয়া গিয়েছিল, তেমনই রাজনৈতিক দলগুলির নগদ অনুদান বন্ধ করে কেন্দ্র সরকার রাজনৈতিক দলগুলিতে স্বচ্ছ্বতা আনার প্রক্রিয়া শুরু করতে চাইছে।

প্রতিবছরের জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবর মাসে দশদিন করে সময় পাওয়া যাবে বন্ড কেনার। পাশাপাশি ২০১৯ সালে লোকসভা নির্বাচনের বছরে অতিরিক্ত ৩০ দিন সময় দেওয়া হবে সকলকে যাতে রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়া যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+