কোভিডে মৃতদের সার্টিফিকেট সম্পর্কে কেন্দ্রকে বড়সড় বার্তা সুপ্রিম কোর্টের
যে সমস্ত কোভিড রোগীর মৃত্যুর পর তাঁদের ডেথ সার্টিফিকেটে লেখা রয়েছে মৃত্যুর কারণ অন্য কিছু, তাঁদের সার্টিফিকেট নিয়ে কেন্দ্র কী ভাবছে? এদিন সরকারের সামনে এই প্রশ্ন রাখে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয় যে এবার থেকে কোভিডে মৃতদের সার্টিফিকেটের সরলীকরণ করতে হবে। যাঁদের সার্টিফিকেট ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে, তাঁদের ইস্যু নিয়ে সরকার কী ভাবছে এটাই এই মুহূর্তে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

আদালতের পরামর্শ যে, কোভিড রোগীর পরিবার যদি প্রশাসনের কাছে রোগীর মৃত্যুকালে কোভিড পজিটিভ থাকার সার্টিফিকেট দেখায় , তাহলে তাকে কোভিডের জেরে মৃত ঘোষণা করে প্রক্রিয়ার সরলীকরণ করা যেতে পারে। সেই মৃত্যু বাড়িতেই হোক বা হাসপাতালেই হোক, কোভিডের জেরে মৃত্যু হলে মৃত্যুর কারণ অন্য কিছু না রেখে সরলীকরণ করার বার্তা দিয়েছে আদালত।
সুপ্রিম কোর্টের প্যানেল জানিয়েছে যে যদি কোভিড রোগীর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ অন্য কিছু লেখা থাকে তাহলে তার যথাযোগ্য শাস্তি পেতে হতে পারে সংশ্লিষ্ট চিকিৎসকেও। এর দায়ভার সংশ্লিষ্ট মহলের অনেকের কাঁধেই যাবে বলে জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট সাম্প্রতিককালে জানিয়েছে , বহু কোভিডে মৃত মানুষের ডেথ সার্টিফিকেট থেকে সহজে বোঝা যাচ্ছে না মৃত্যুর কারণ। এর থেকে স্পষ্ট হচ্ছে না যে সেই ব্যক্তি কীভাবে মৃত্যু মুখে মুখে পতিত হন। সার্টিফিকেটে মৃত্যুর কারণ ফুসফুস সহ অন্যান্য শারীরিক অঙ্গে সমস্যা বলে লেখা থাকছে।












Click it and Unblock the Notifications